ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন Logo হবিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সিভিল সার্জন কার্যালয়ের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান Logo লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে বামৈ বাজারে পরিচ্ছন্নতা অভিযান Logo বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার বেড়ে ৫৯.২ শতাংশ, মোবাইল ফোন ব্যবহার ৮৯.৬ শতাংশ Logo নাসিরনগরের চাপরতলা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রচারণায় জামাল আহমদ Logo রাজধানীর অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার Logo কুষ্টিয়ায় আজ থেকে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব শুরু Logo লাখাইয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, বিতরণে স্বচ্ছতার ওপর গুরুত্ব Logo ভারত থেকে বাংলাদেশে এলো রেলের ১৮টি নতুন কোচ, আসছে আরও ১৮২টি Logo মাধবপুরে স্কুলছাত্রী তাহমিনা নিখোঁজের এক মাস, এখনো মেলেনি সন্ধান

লাখাইয়ের প্রধান বাজারগুলোতে তীব্র যানজট: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

পারভেজ হাসান লাখাই প্রতিনিধি :হবিগঞ্জের লাখাই উপজেলার জনবহুল বাণিজ্যিক কেন্দ্র বুল্লা বাজার, কালাউক বাজার এবং বামৈ বাজারে দিন দিন প্রকট আকার ধারণ করছে যানজট সমস্যা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এসব বাজারের প্রধান সড়কে অবৈধ পার্কিং এবং অনিয়ন্ত্রিত যান চলাচলের কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, যা সাধারণ পথচারী ও যাত্রীদের নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার প্রধান যোগাযোগ মাধ্যম হিসেবে প্রতিদিন চলাচলকারী লোকাল বাস, ব্যাটারিচালিত টমটম, সিএনজি এবং ইজিবাইকগুলো বাজারের মূল সড়কের ওপর যত্রতত্র থামিয়ে যাত্রী ওঠানামা করায়। বিশেষ করে বুল্লা বাজার ও বামৈ বাজারের মোড়গুলোতে স্থায়ী কোনো পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় এবং সড়কের দুই পাশে দোকানপাটের মালামাল ও অবৈধভাবে ভ্যানগাড়ি রেখে রাস্তা দখল করার কারণে সড়কের প্রশস্ততা মারাত্মকভাবে কমে গেছে।

স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী চাকরিজীবী এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী রোগীবাহী অ্যাম্বুলেন্স ও চিকিৎসাধীন ব্যক্তিরা এই যানজটের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন। অনেক সময় সামান্য পথ পাড়ি দিতেই দীর্ঘ সময় নষ্ট হচ্ছে। এছাড়া বাজারের ক্রেতারাও নির্বিঘ্নে কেনাকাটা করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন।

ভুক্তভোগী এলাকাবাসী ও ব্যবসায়ীদের দাবি, বাজারগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনার অভাব এবং চালকদের অসচেতনতার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। দ্রুত এসব জনবহুল বাজারের আশপাশে অবৈধ পার্কিং উচ্ছেদ, রাস্তার দুই পাশের দখলদারিত্ব দূর করা এবং নির্দিষ্ট স্থানে যানবাহন থামানোর ট্রাফিক নিয়ম কঠোরভাবে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

error:

লাখাইয়ের প্রধান বাজারগুলোতে তীব্র যানজট: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

আপডেট সময় ০৪:২৫:১৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬