ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo টিকটকে পরিচয়, নতুন জীবনের আশায় ঘরছাড়া কুমিল্লার চার ছাত্রী Logo লাখাইয়ে ঔষধ প্রশাসনের অভিযান, অধিকাংশ ফার্মেসি বন্ধ Logo নাসিরনগর গোকর্ণ ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্ভোধন Logo লাখাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় অকালমৃত্যু এসএসসি পরীক্ষার্থীর, আশঙ্কাজনক বন্ধু: Logo নাসিরনগরে দিনে কুকুর, রাতে শিয়ালের উপদ্রব; অতিষ্ঠ জনজীবন Logo লাখাইয়ে সড়কে হারভেস্টার রেখে প্রতিবন্ধকতা, ওসির ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo জামালপুরে ৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক খাওয়ার অভিযোগ, অটোচালক আটক Logo নাসিরনগরে সেচ প্রকল্পের দুই ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষকরা Logo ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদন করতে হবে Logo ঐতিহ্য ধরে রেখে শিক্ষার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজ: সভাপতি শাফকাত আহমেদ

পূর্ব ঘোষণা ছাড়াই হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

আবদুর রউফ আশরাফ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন পূর্ব ঘোষণা ছাড়াই ২৫০ শয্যাবিশিষ্ট হবিগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসাসেবা, চিকিৎসকদের উপস্থিতি, পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন। দায়িত্ব পালনে অবহেলা ও বিভিন্ন অনিয়মের চিত্র দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে আকস্মিকভাবে হবিগঞ্জ সদর হাসপাতালে উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী। পূর্ব ঘোষণা না থাকায় তাঁর এই পরিদর্শনকে ঘিরে হাসপাতালজুড়ে ব্যস্ততা তৈরি হয়।
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং সেখানে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। তিনি রোগীরা যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছেন কি না, চিকিৎসকদের উপস্থিতি কেমন, ওষুধ বিতরণ ব্যবস্থা ঠিকভাবে চলছে কি না এবং রোগীদের খাবারের মান কেমন—এসব বিষয়ে খোঁজখবর নেন।
এ ছাড়া হাসপাতালের চিকিৎসক সংকটসহ বিভিন্ন সমস্যার বিষয়েও সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তিনি বিদ্যমান বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন।
হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনার অবস্থা সরেজমিনে দেখে মন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। রোগীদের সেবার ক্ষেত্রে দায়িত্বশীলতা বাড়ানো এবং হাসপাতালের পরিবেশ ও ব্যবস্থাপনা আরও উন্নত করার ওপর গুরুত্ব দেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক এই পরিদর্শনে হাসপাতালের চিকিৎসাসেবা, চিকিৎসকদের উপস্থিতি, ওষুধ সরবরাহ, রোগীদের খাবার, পরিচ্ছন্নতা এবং ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে উঠে আসে।

জনপ্রিয় সংবাদ

টিকটকে পরিচয়, নতুন জীবনের আশায় ঘরছাড়া কুমিল্লার চার ছাত্রী

error:

পূর্ব ঘোষণা ছাড়াই হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৬:৩৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬