
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
এসআরবি-৯-এর অভিযানে তেলিয়াপাড়া চা-বাগান সংলগ্ন এলাকা থেকে আটক হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৬৯ বোতল এসকাফ সিরাপসহ রাজেন্দ্র (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা-বাগান সংলগ্ন পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে অভিযানের প্রস্তুতি নেয় আভিযানিক দল। পরে রাত ১১টা ২০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছালে এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি তার হেফাজতে এসকাফ সিরাপ থাকার কথা স্বীকার করেন। তার সঙ্গে থাকা কালো রঙের কাপড়ের ব্যাগ তল্লাশি করে ৬৯ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। গ্রেপ্তার রাজেন্দ্র (৫৫) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বেলাবিল গ্রামের মৃত আকলুর ছেলে। এসআরবি-৯-এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, সীমান্তবর্তী এলাকা থেকে এসকাফ সিরাপ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →এসআরবি-৯ জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধার করা আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন: বৃদ্ধা আলতামুন্নেছার নির্যাতনের সংবাদ দেখে আদালতের স্বপ্রণোদিত নির্দেশ
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন
মাধবপুর প্রতিনিধি 

















