ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লন্ডনে সংঘর্ষ: আওয়ামী লীগের অ্যাকটিভিস্ট সুশান্তসহ ছয়জন আটক Logo চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন কাল, বাগানে বাগানে শেষ মুহূর্তের প্রচারণা Logo মাধবপুরে এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, উদ্ধার ৬৯ বোতল Logo হজের বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ধর্মমন্ত্রী Logo বৃদ্ধা আলতামুন্নেছার নির্যাতনের সংবাদ দেখে আদালতের স্বপ্রণোদিত নির্দেশ Logo মাধবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, খালেদা জিয়ার অবদান স্মরণ Logo মাধবপুরে শুক্রবার সাড়ে চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে Logo এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার, ছাত্রদল নেতা জনি হত্যার ১১ বছর পর Logo শিক্ষার গুণগত মান বাড়ানোই আমাদের মূল লক্ষ্য: সৈয়দ শাফকাত আহমেদ Logo বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী, আজ প্রথম ফ্লাইট

চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন কাল, বাগানে বাগানে শেষ মুহূর্তের প্রচারণা

রাত পোহালেই কাল শনিবার দেশের চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন। হবিগঞ্জের ২৮টি চা বাগানসহ দেশের ছোট-বড় দুই শতাধিক চা বাগানে এ ভোট অনুষ্ঠিত হবে।

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

রাত পোহালেই কাল শনিবার দেশের চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন। হবিগঞ্জের ২৮টি চা বাগানসহ দেশের ছোট-বড় দুই শতাধিক চা বাগানে এ ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে বাগানে বাগানে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। প্রার্থীরা শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে ভোট ও সমর্থন চাইছেন। চা বাগানের পাড়া-মহল্লায় এখন নির্বাচনী আমেজ।

দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনকে ঘিরে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে চান শ্রমিকরা। তাঁদের প্রত্যাশা, নির্বাচিত নেতারা শ্রমিকদের সুখে-দুঃখে পাশে থাকবেন এবং ন্যায্য অধিকার আদায়ে সৎ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুধু নির্বাচনের সময় নয়, সারা বছর যেসব নেতাকে পাশে পাওয়া যায়, তাঁদেরই বেশি গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। মজুরি, রেশন, ভবিষ্যৎ তহবিলের বকেয়া, চিকিৎসা ও আবাসনসহ নানা সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারবেন—এমন প্রার্থীদের বেছে নিতে চান তাঁরা। নোয়াপাড়া চা বাগানের শ্রমিক রমেশ রেলি বলেন, “যিনি আমাদের বিপদে পাশে থাকবেন, তাঁর হাতেই নেতৃত্ব দিতে চাই।”

সুরমা চা বাগানের শ্রমিক কমলা মুন্ডা জানান, শ্রমিকদের অধিকার আদায়ে সাহসী ও সৎ নেতৃত্ব প্রয়োজন। বৈকুণ্ঠপুরের শ্রমিক হরিপদ মুন্ডা বলেন, “শুধু প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে।” জগদীশপুরের শ্রমিক মায়া উরাং (ছদ্মনাম) ও তেলিয়াপাড়ার শ্রমিক সঞ্জয় সাঁওতাল জানান, শ্রমিকদের ন্যায্য দাবি আদায় এবং নিয়মিত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারবেন—এমন প্রার্থীকেই তাঁরা ভোট দেবেন। নির্বাচন ঘিরে শ্রমিকদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব চা শ্রমিকদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ভোটের মাধ্যমে যোগ্য, সৎ ও শ্রমিকবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে—এমন আশাই এখন বাগানের শ্রমিকদের।

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

আরও পড়ুন: মাধবপুরে এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, উদ্ধার ৬৯ বোতল

🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন

আপলোডকারীর তথ্য
Avatar photo

BK NEWS

জনপ্রিয় সংবাদ

লন্ডনে সংঘর্ষ: আওয়ামী লীগের অ্যাকটিভিস্ট সুশান্তসহ ছয়জন আটক

error:

চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন কাল, বাগানে বাগানে শেষ মুহূর্তের প্রচারণা

আপডেট সময় ০৩:৫৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬