ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo টিকটকে পরিচয়, নতুন জীবনের আশায় ঘরছাড়া কুমিল্লার চার ছাত্রী Logo লাখাইয়ে ঔষধ প্রশাসনের অভিযান, অধিকাংশ ফার্মেসি বন্ধ Logo নাসিরনগর গোকর্ণ ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্ভোধন Logo লাখাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় অকালমৃত্যু এসএসসি পরীক্ষার্থীর, আশঙ্কাজনক বন্ধু: Logo নাসিরনগরে দিনে কুকুর, রাতে শিয়ালের উপদ্রব; অতিষ্ঠ জনজীবন Logo লাখাইয়ে সড়কে হারভেস্টার রেখে প্রতিবন্ধকতা, ওসির ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo জামালপুরে ৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক খাওয়ার অভিযোগ, অটোচালক আটক Logo নাসিরনগরে সেচ প্রকল্পের দুই ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষকরা Logo ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদন করতে হবে Logo ঐতিহ্য ধরে রেখে শিক্ষার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজ: সভাপতি শাফকাত আহমেদ

হবিগঞ্জ সদর হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, নোংরা পরিবেশ দেখে ক্ষোভ

হবিগঞ্জ সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার সাখায়াত হোসেন বকুল। শনিবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হাসপাতালে যান। পরিদর্শনের সময় হাসপাতালের ওষুধের স্টোররুম, ফার্মেসি, শিশুবিভাগ, ইমার্জেন্সি, প্যাথলজি ও রান্নাঘর ঘুরে দেখেন তিনি। হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।
পরিদর্শনের সময় ফার্মেসিতে দায়িত্বপ্রাপ্ত ফার্মাসিস্টকে না পেয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। পরে সংশ্লিষ্ট ফার্মাসিস্ট রিগ্যান আহমদকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বদলির নির্দেশ দেন তিনি।
এরপর স্বাস্থ্যমন্ত্রী হবিগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং চিকিৎসকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি চিকিৎসকদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। করোনা মহামারির সময় চিকিৎসকরা যেভাবে মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করেছেন, সে বিষয়েও প্রশংসা করেন তিনি।
প্রায় আড়াই ঘণ্টা পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদী সরকার স্বাস্থ্যখাতে ব্যাপক দুর্নীতি করেছে। তার দাবি, ওই সময়ে স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ, হাসপাতালের শয্যা বৃদ্ধি কিংবা নতুন ভবন নির্মাণের পরিবর্তে সরকারি অর্থ লুটপাট করা হয়েছে।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতের উন্নয়নে সর্বাত্মক কর্মসূচি হাতে নিয়েছেন। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন হাসপাতাল আকস্মিক পরিদর্শন করা হচ্ছে।
হবিগঞ্জ সদর হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালকে পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হতে হবে।
এ সময় তিনি জানান, হবিগঞ্জ সদর হাসপাতালে প্রয়োজন অনুযায়ী চিকিৎসক বরাদ্দ দেওয়া হবে। পাশাপাশি হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানো এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

টিকটকে পরিচয়, নতুন জীবনের আশায় ঘরছাড়া কুমিল্লার চার ছাত্রী

error:

হবিগঞ্জ সদর হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, নোংরা পরিবেশ দেখে ক্ষোভ

আপডেট সময় ০৬:১৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬