ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নোয়াপাড়ায় সৈয়দ জাবেদের সমর্থনে নারীদের উঠান বৈঠক Logo চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি, লুট প্রায় ১৫ লাখ টাকার মালামাল Logo মাধবপুরে শিক্ষা অফিসার জাকিরুল হাসানের বিদায় সংবর্ধনা Logo নতুন দায়িত্বে উপদেষ্টা জহির উদ্দিন স্বপন Logo সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে স্রোতে ভেসে নিখোঁজ আব্দুল মন্নান Logo কোরিয়ার আদালতে ২৪৩ শিক্ষার্থীর টাকা ফেরতের দাবি Logo লাখাইয়ে পানিতে তলিয়ে থাকা ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে যাতায়াত, দুর্ভোগে শিক্ষার্থীরা Logo মাধবপুরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব, বাড়ছে জনমনে আতঙ্ক Logo অসহায় বৃদ্ধা আলতামন বেগমের পাশে দাঁড়াবে কে? Logo হাইমচরে জামায়াতের ওয়ার্ড ও ইউনিট সভাপতি-সেক্রেটারিদের সম্মেলন

সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে স্রোতে ভেসে নিখোঁজ আব্দুল মন্নান

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নে সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে পানির স্রোতে ভেসে আব্দুল মন্নান (৫০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে চৌমুহনী ইউনিয়নের কালীকৃষ্ণ নগর গ্রামের (আঃ বশির) বাড়ির বাসিন্দা আব্দুল মন্নান লাকড়ি সংগ্রহের জন্য সোনাই নদীতে যান। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তিনি ভেসে যান বলে স্থানীয়রা জানান।

বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত নদীতে ও আশপাশের এলাকায় সন্ধান চালিয়েও আব্দুল মন্নানের কোনো সন্ধান পাওয়া যায়নি।

আব্দুল মন্নান নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। তাকে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি পরিবারের সদস্যরাও বিভিন্ন স্থানে খোঁজ চালিয়ে যাচ্ছেন।

স্থানীয়রা জানান, নদীতে পানির স্রোত থাকায় নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তারা আব্দুল মন্নানকে উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নোয়াপাড়ায় সৈয়দ জাবেদের সমর্থনে নারীদের উঠান বৈঠক

error:

সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে স্রোতে ভেসে নিখোঁজ আব্দুল মন্নান

আপডেট সময় ০৪:৩৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬