ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নোয়াপাড়ায় সৈয়দ জাবেদের সমর্থনে নারীদের উঠান বৈঠক Logo চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি, লুট প্রায় ১৫ লাখ টাকার মালামাল Logo মাধবপুরে শিক্ষা অফিসার জাকিরুল হাসানের বিদায় সংবর্ধনা Logo নতুন দায়িত্বে উপদেষ্টা জহির উদ্দিন স্বপন Logo সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে স্রোতে ভেসে নিখোঁজ আব্দুল মন্নান Logo কোরিয়ার আদালতে ২৪৩ শিক্ষার্থীর টাকা ফেরতের দাবি Logo লাখাইয়ে পানিতে তলিয়ে থাকা ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে যাতায়াত, দুর্ভোগে শিক্ষার্থীরা Logo মাধবপুরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব, বাড়ছে জনমনে আতঙ্ক Logo অসহায় বৃদ্ধা আলতামন বেগমের পাশে দাঁড়াবে কে? Logo হাইমচরে জামায়াতের ওয়ার্ড ও ইউনিট সভাপতি-সেক্রেটারিদের সম্মেলন

অসহায় বৃদ্ধা আলতামন বেগমের পাশে দাঁড়াবে কে?

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

তিন শতাংশ বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ, বাড়িতে ঢিল ছোড়া ও ভয়ভীতি প্রদর্শনের দাবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামের অসহায় বৃদ্ধা আলতামন বেগমের শেষ আশ্রয়টুকু নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। স্বামীহীন ও নিঃসন্তান এই বৃদ্ধার অভিযোগ, তার মাত্র তিন শতাংশ বসতভিটা দখলের জন্য একটি মহল দীর্ঘদিন ধরে নানা ধরনের তৎপরতা চালিয়ে আসছে। তাকে ভয়ভীতি দেখানোর পাশাপাশি বাড়িতে ঢিল ছোড়া ও হামলার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

বয়সের ভারে ন্যুব্জ আলতামন বেগমের নেই স্বামী, নেই কোনো সন্তান। মানুষের বাড়ি ও জমিতে শ্রমিকের কাজ করে যা আয় করেন, তা দিয়েই কোনো রকমে জীবনযাপন করছেন তিনি। জীবনের শেষ সময়ে এসে সামান্য তিন শতাংশ বসতভিটাই তার একমাত্র আশ্রয়। কিন্তু সেই আশ্রয় নিয়েও এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।

স্থানীয় সূত্র ও আলতামন বেগমের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে মানুষের বাড়ি ও জমিতে শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি। তার কোনো ছেলে-মেয়ে নেই। কিছুদিন আগে তার বৃদ্ধা মাও মারা যান। ফলে বর্তমানে একেবারেই একা হয়ে পড়েছেন তিনি।

আলতামন বেগমের অভিযোগ, তার বসতভিটা দখলের উদ্দেশ্যে একটি মহল বিভিন্নভাবে তাকে চাপ ও ভয়ভীতি দেখিয়ে আসছে। দিনরাত বাড়িতে ঢিল ছোড়া, হামলার চেষ্টা এবং হুমকি-ধমকি দেওয়ার ঘটনাও ঘটছে বলে দাবি করেন তিনি।

বৃদ্ধার দাবি, সর্বশেষ গতকালও তার বাড়িতে ঢিল ছোড়া হয়েছে। এতে তিনি আহত হয়েছেন বলেও অভিযোগ করেছেন। একা বসবাস করায় এ ধরনের ঘটনায় তিনি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।

এর আগেও আলতামন বেগমের অসহায়ত্ব নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল। প্রায় তিন বছর আগে তৎকালীন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম ফয়সল সরেজমিনে তার বাড়িতে গিয়ে পরিস্থিতি দেখেছিলেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। তবে পরবর্তীতে তিনি কাঙ্ক্ষিত সহযোগিতা পাননি বলে জানা গেছে।

এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ ইউপি সদস্য জামাল মিয়ার সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে।

স্থানীয়দের মতে, একজন অসহায়, নিঃসন্তান ও স্বামীহীন বৃদ্ধার শেষ আশ্রয় রক্ষায় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত এগিয়ে আসা প্রয়োজন। একই সঙ্গে বসতভিটা নিয়ে বিরোধের প্রকৃত কারণ এবং বৃদ্ধার করা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা জরুরি।

এলাকাবাসী আলতামন বেগমের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তার বসতভিটা নিয়ে বিরোধ তদন্ত, বাড়িতে ঢিল ছোড়া, হামলার চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নোয়াপাড়ায় সৈয়দ জাবেদের সমর্থনে নারীদের উঠান বৈঠক

error:

অসহায় বৃদ্ধা আলতামন বেগমের পাশে দাঁড়াবে কে?

আপডেট সময় ১২:১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬