ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দুর্নীতিই দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা: ডেপুটি স্পিকার কায়সার কামাল Logo ৩১ অক্টোবর মাধবপুরে গাউছিয়া খায়েরিয়া দরবার শরীফের ৭৫তম ওরশ ও দোয়া মাহফিল Logo মাধবপুরে গ্যাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট Logo জুমার জামাতে ঐক্য, সমাজে বিভেদের দেয়াল Logo লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ফজলুল করিমকে বিদায় সংবর্ধনা Logo বিজয়নগরে কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্যসহ কাভার্ড ভ্যান আটক Logo বাহুবলে রান্নাঘরের মেঝে খুঁড়ে পদ্ম গোখরা উদ্ধার, সাতছড়িতে অবমুক্ত Logo রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন Logo পাঁচ চা বাগানে কর্মবিরতি, মজুরি না পেয়ে সংকটে হাজারো শ্রমিক Logo ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের

মাধবপুরে ‘বিজ’ ধর্মঘর-০২ শাখার শুভ উদ্বোধন: সেবার পরিধি বাড়াল প্রতিষ্ঠানটি

মাধবপুর প্রতিনিধি, বাংলার খবর

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)-এর ‘ধর্মঘর-০২’ শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নতুন কার্যালয়ে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী পরিচালক ও টিম লিডার (টিম-০৪) মো. সাদেকুল ইসলাম প্রামাণিক। প্রধান মেহমান হিসেবে যোগ দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সামছুল ইসলাম কামাল। সিলেট জোনের জোনাল ম্যানেজার মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র কমপ্লায়েন্স অফিসার অনুপ চন্দ্র সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াপাড়া সাব-জোনের সাব-জোনাল ম্যানেজার মো. আশরাফুল ইসলাম, ধর্মঘর শাখার ব্যবস্থাপক মো. লিটন মিয়া এবং ধর্মঘর-০২ শাখার নবনিযুক্ত ব্যবস্থাপক তাপস বৈষ্ণব। বক্তারা বলেন, নতুন এই শাখা চালুর ফলে ধর্মঘর ও আশপাশের এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় বিজের কার্যক্রম ও আর্থিক সেবা আরও সহজলভ্য হবে।

জনপ্রিয় সংবাদ

দুর্নীতিই দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা: ডেপুটি স্পিকার কায়সার কামাল

error:

মাধবপুরে ‘বিজ’ ধর্মঘর-০২ শাখার শুভ উদ্বোধন: সেবার পরিধি বাড়াল প্রতিষ্ঠানটি

আপডেট সময় ১১:১৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬