
জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার, বাংলার খবর
হবিগঞ্জের মাধবপুরে পুকুরের পানিতে ডুবে স্বপন রায় (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে মাধবপুর পৌরসভার রায়পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন রায় ওই এলাকার মৃত শচেন রায়ের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক দিন আগে স্বপন রায়ের মা মারা যান। ধর্মীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে মঙ্গলবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে মায়ের অস্থি সংগ্রহ করতে পানিতে নেমে তিনি ডুবে যান। পরে পরিবারের লোকজন ও স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানান, সকাল সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালে আনা হয় এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, ঘটনাটি সম্পর্কে তার নিকট কোনো তথ্য নেই।
বাংলার খবর ডেস্ক : 






















