ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

মাধবপুরে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি সৈয়দ মো. ফয়সল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল মাধবপুর উপজেলা, পৌরসভা এবং উপজেলার ১১টি ইউনিয়নের বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

শুক্রবার বিকেলে মাধবপুরের হোটেল হাইওয়ে ইনে আয়োজিত এ সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সভায় নেতাকর্মীরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা ও সাংগঠনিক বিষয় সংসদ সদস্যের সামনে তুলে ধরেন। এমপি সৈয়দ মো. ফয়সল মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন বলেন, জননেতা সৈয়দ মো. ফয়সল নিয়মিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এতে নেতাকর্মীরা আরও উৎসাহিত হন এবং সাংগঠনিক কার্যক্রমে গতি আসে। তিনি বলেন, গত পাঁচ মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সংসদ সদস্য স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে উন্নয়নমূলক কাজ পরিচালনা করে যাচ্ছেন। আজকের সভায় নেতাকর্মীরা খোলামেলা পরিবেশে তাদের এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরার সুযোগ পেয়েছেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু বলেন, নেতাকর্মীদের প্রত্যাশা অনুযায়ী নিয়মিত এ ধরনের বৈঠক আয়োজনের মাধ্যমে দলের মধ্যে ঐক্য ও সমন্বয় আরও সুদৃঢ় হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি সৈয়দ মো. ফয়সল বলেন, “দলীয় নেতাকর্মীদের সঙ্গে পরামর্শ করেই মাধবপুর ও চুনারুঘাটের সার্বিক উন্নয়ন করার অঙ্গীকার করেছি। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে গত পাঁচ মাস ধরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মতামত নিয়ে জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা হলো স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নেতাকর্মীদের সম্পৃক্ততার মাধ্যমে নিজ নিজ এলাকার উন্নয়ন ত্বরান্বিত করা।”

জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান বলেন, সরকারের প্রতি দল ও জনগণের অনেক প্রত্যাশা রয়েছে। স্থানীয় সংসদ সদস্য দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে সেই প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছেন।

এ সময় আরও বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, সহ-সভাপতি শহীদুল ইসলাম বাবু, বিএনপি নেতা ফজলুর রহমান বুলেট, হাজী ফিরোজ মিয়া, আবিদ মাস্টার, ফিরোজ উদ্দিন আহমেদ, রেজিয়া সুলতানা তরফদার, অ্যাডভোকেট ইয়াকুব খান, শহীদ মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

মাধবপুরে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি সৈয়দ মো. ফয়সল

আপডেট সময় ০৮:২৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬