ঢাকা ০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মাধবপুরে নিখোঁজের দুই দিন পর যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে নিখোঁজের দুই দিন পর আলী হোসেন (২২) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের আব্দুল আহাদের ছেলে।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন জানান, গত শনিবার সকাল ১১টার পর থেকে আলী হোসেন নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে রোববার এলাকায় মাইকিং করেন। পাশাপাশি স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার সন্ধান চেয়ে পোস্ট করেন।

সোমবার সকাল ৭টার দিকে মহাদেবপুর গ্রামে তার বাড়ি থেকে প্রায় ৭০০ গজ দূরে বর্ষার পানিতে তলিয়ে থাকা একটি জমিতে স্থানীয়রা একটি ভাসমান মরদেহ দেখতে পান। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, কয়েকদিন পানিতে থাকার কারণে মরদেহ কিছুটা ফুলে গিয়েছিল।

নিহতের বাবা আব্দুল আহাদ জানান, আলী হোসেন হোটেলে কাজ করার পাশাপাশি রাজমিস্ত্রির কাজও করতেন। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা পরিবারের কেউ নিশ্চিতভাবে বলতে পারছেন না।

মাধবপুর থানা পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

চিকিৎসক ছাড়াই চলছে নোয়াপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র

error:

মাধবপুরে নিখোঁজের দুই দিন পর যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:১৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬