
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার মধ্যেই হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের শাহজালালপুর গ্রামে এক প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দুবাই প্রবাসী আজাদ মিয়ার পৃষ্ঠপোষকতায় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই ম্যাচ ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
শনিবার বিকেলে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান, সাংবাদিক হামিদুর রহমান, আক্তার হোসেন মেম্বার, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, কাস্টমস ইন্সপেক্টর গোলাপ খান, বিশিষ্ট সমাজসেবক গিয়াউদ্দিন সরদার, হাবিবুর রহমান, সোহাগ মিয়া, শাহ আলম হৃদয়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে অতিথিরা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও শৃঙ্খলাপূর্ণ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতেও নিয়মিত ক্রীড়া আয়োজনের বিকল্প নেই।
বক্তারা ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা নিয়মিত আয়োজনের আহ্বান জানান এবং তরুণদের খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
প্রীতি ফুটবল ম্যাচটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসবের আমেজ। খেলোয়াড়দের নৈপুণ্যপূর্ণ পারফরম্যান্স এবং দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো মাঠজুড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
বাংলার খবর ডেস্ক : 
























