ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ Logo ঢাকার হাজারীবাগে নামাজ পড়তে বের হয়ে ৬ দিন ধরে নিখোঁজ শিশু আবদুল্লাহ Logo বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে আবদাল সভাপতি, শাহাজাহান সাধারণ সম্পাদক Logo বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ শেষ হবে দুই মাসে Logo চুনারুঘাটের নালুয়া চা বাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন Logo লাখাইয়ের বুল্লা বাজারে রাতেও তীব্র যানজট, ভোগান্তিতে স্থানীয়রা Logo নাসিরনগরে ১০ শয্যা হাসপাতালে একজন নিরাপত্তা প্রহরীই ডাক্তার Logo ম্যাজিক প্যারাডাইস সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ অপ্রতীমের মরদেহ উদ্ধার Logo প্রধানমন্ত্রী দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন: এমপি ফয়সল

মাধবপুর উপজেলা বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মো. আবুল খায়ের, মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা

আবুল বাশার সভাপতি, আবুল খায়ের সাধারণ সম্পাদক নির্বাচিত

হবিগঞ্জের মাধবপুর উপজেলা বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলার একটি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এশেদুল হক জিন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ ইমদাদ এবং হবিগঞ্জ এ.কে. হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মিসবাহ।

সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবুল বাশার সভাপতি নির্বাচিত হন। পরে গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে মো. আবুল খায়ের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ওবায়দুর রহমান রাসেল এবং কোষাধ্যক্ষ পদে তপন দেব রায় নির্বাচিত হন।

পরবর্তীতে নবনির্বাচিত কমিটির সদস্যরা পরামর্শক্রমে মো. নাজমুল হককে সিনিয়র সহ-সভাপতি, মো. জহির উদ্দিন ভূঁইয়া (শিহাব)কে সহ-সভাপতি, হাফেজ নবীর হোসাইনকে যুগ্ম সাধারণ সম্পাদক, মো. সামছুল আলমকে সহ-সাংগঠনিক সম্পাদক, উজ্জ্বল খানকে দপ্তর সম্পাদক, হাফেজ শামসুর রহমানকে প্রচার সম্পাদক, সুমন দাসকে সমাজকল্যাণ সম্পাদক এবং মুহাম্মদ আবুল হোসেন কয়েসকে সহকারী সমাজকল্যাণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সরকারি নীতিমালা যথাযথভাবে অনুসরণ, সকল প্রয়োজনীয় লাইসেন্স হালনাগাদ রাখা এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ

error:

মাধবপুর উপজেলা বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:৩৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬