ঢাকা ০৯:২০ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর হাসপাতাল প্রাঙ্গণে প্রকাশ্যে গাঁজা সেবন: যুবকের ৭ দিনের কারাদণ্ড Logo মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদার, মাদকসেবনের অভিযোগে যুবক আটক Logo মাধবপুরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, এমপির হস্তক্ষেপ কামনা Logo বাহুবলে মাদকের বিরুদ্ধে ইউএনওর অভিযান: ইয়াবা বহন ও সেবনে নারীর ৯ মাস কারাদণ্ড Logo জামালপুরে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা: কমিটি বাতিল, অধ্যক্ষকে শোকজ Logo বাহুবলে নারী-সংক্রান্ত বিরোধে সংঘর্ষ: নিহত ১, আহত ৬ Logo লাখাইয়ে মুড়িয়াউক গ্রামের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট মামলার প্রধান আসামি আক্তার মিয়া গ্রেফতার Logo বর্ষার শুরুতেই লাখাইয়ের শিবপুরসহ বেশ কয়েকটি গ্রাম: একমাত্র ভরসা নৌকা Logo জামালপুরে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে বিপাকে ১০০ শিক্ষার্থী Logo মাধবপুরে এলপিজির দাম কমলেও সুফল পাচ্ছেন না ভোক্তারা

মাধবপুরে একই দিনে দুই নারীর মৃত্যু, মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্তে পুলিশ

বাংলার খবর ডেস্ক হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একই দিনে পৃথক স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (৪ জুলাই) সকালে উপজেলার জগদীশপুর চা বাগান ও খড়কি গ্রামে এ দুটি ঘটনা ঘটে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিহতরা হলেন জগদীশপুর চা বাগানের চা শ্রমিক সবিতা বাউরী (৩০)। তিনি ওই বাগানের শ্রমিক বিজন বাউরীর স্ত্রী। অপরদিকে খড়কি গ্রামের বাসিন্দা শ্রীবাস সরকারের মেয়ে সুমা সরকার (২০) একই দিনে মারা যান।

জগদীশপুর চা বাগানের ব্যবস্থাপক মনির হোসেন জানান, সবিতা বাউরীর মৃত্যুর খবর পাওয়ার পর বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই নারীর মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মাধবপুর থানার ডিউটি অফিসার শিবানি দাস জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। উভয় ঘটনাকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

একই দিনে পৃথক স্থানে দুই নারীর মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নানা ধরনের আলোচনা সৃষ্টি হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কোনো ধরনের অনুমান করা ঠিক হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর হাসপাতাল প্রাঙ্গণে প্রকাশ্যে গাঁজা সেবন: যুবকের ৭ দিনের কারাদণ্ড

মাধবপুরে একই দিনে দুই নারীর মৃত্যু, মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্তে পুলিশ

আপডেট সময় ০৮:০০:২৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬