ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo তেলিয়াপাড়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত, বিজিবির পাশে গ্রামবাসী ও চা-শ্রমিকরা Logo লাখাইয়ে মুড়িয়াউক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের পুরুষশূন্য বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট Logo চা শিল্প কে কৃষি শিল্পে রূপান্তরিত করতে চান ন্যাশনাল টি কোম্পানির চেয়ারম্যান সালেহ উদ্দিন Logo জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতাল: গঠনতন্ত্র, আর্থিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে তদন্তের দাবি Logo রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন মির্জা ফখরুল Logo আখাউড়ায় ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, চালক আটক Logo মাঠ যাচাই ছাড়া অনলাইন দেখেই তালিকা: লাখাইয়ে প্রণোদনা থেকে বঞ্চিত হাজারো প্রকৃত কৃষক Logo লাখাইয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে সুকুমার সরকারের ইসলাম ধর্ম গ্রহণ Logo নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া Logo পুশইনের আশঙ্কায় মাধবপুর সীমান্তে কড়া অবস্থানে বিজিবি চৌমুহনীতে জরুরি আইনশৃঙ্খলা সভা

তেলিয়াপাড়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত, বিজিবির পাশে গ্রামবাসী ও চা-শ্রমিকরা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত দিয়ে কয়েকজন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে এ ঘটনা ঘটে।

তবে ঠিক কতজন ব্যক্তিকে পুশইনের চেষ্টা করা হয়েছিল, তা নিশ্চিত করতে পারেনি বিজিবি।

হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্তের ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলার সংলগ্ন এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশইনের চেষ্টা চালায়। এ সময় বিএসএফ সদস্যরা সীমান্তের লাইট বন্ধ করে দেয়। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় তাদের ওই প্রচেষ্টা ব্যর্থ হয়।

তিনি আরও জানান, এ সময় স্থানীয় গ্রামবাসী ও তেলিয়াপাড়া চা বাগানের শ্রমিকরাও বিজিবিকে সহযোগিতা করেন। পরে শূন্যরেখায় অবস্থানরত ব্যক্তিদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, “পুশইনের খবর পেয়ে গ্রামের মানুষ ও চা বাগানের শ্রমিকরা বিজিবির পাশে দাঁড়ান। দেশের সীমান্ত সুরক্ষায় আমরা সব সময় বিজিবির সঙ্গে আছি।”

লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, “সীমান্তে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ সফল হতে দেওয়া হবে না। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

তেলিয়াপাড়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত, বিজিবির পাশে গ্রামবাসী ও চা-শ্রমিকরা

তেলিয়াপাড়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত, বিজিবির পাশে গ্রামবাসী ও চা-শ্রমিকরা

আপডেট সময় ০৪:০০:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬