ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে মুড়িয়াউক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের পুরুষশূন্য বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট Logo চা শিল্প কে কৃষি শিল্পে রূপান্তরিত করতে চান ন্যাশনাল টি কোম্পানির চেয়ারম্যান সালেহ উদ্দিন Logo জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতাল: গঠনতন্ত্র, আর্থিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে তদন্তের দাবি Logo রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন মির্জা ফখরুল Logo আখাউড়ায় ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, চালক আটক Logo মাঠ যাচাই ছাড়া অনলাইন দেখেই তালিকা: লাখাইয়ে প্রণোদনা থেকে বঞ্চিত হাজারো প্রকৃত কৃষক Logo লাখাইয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে সুকুমার সরকারের ইসলাম ধর্ম গ্রহণ Logo নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া Logo পুশইনের আশঙ্কায় মাধবপুর সীমান্তে কড়া অবস্থানে বিজিবি চৌমুহনীতে জরুরি আইনশৃঙ্খলা সভা Logo মাধবপুরে ভুল নম্বরে পাঠানো টাকা উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিল পুলিশ

মাধবপুরে ভুল নম্বরে পাঠানো টাকা উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিল পুলিশ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভুলবশত অন্য নম্বরে পাঠানো ২০ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে মাধবপুর থানা পুলিশ। পুলিশের এমন মানবিক উদ্যোগে এলাকায় প্রশংসার সৃষ্টি হয়েছে।

জানা যায়, মাধবপুর বাজারের বাঁশবাজার এলাকার ভ্যানচালক ওমর আলী গত ১০ জুন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভুলক্রমে একটি নম্বরে ২০ হাজার টাকা পাঠিয়ে দেন। বিষয়টি বুঝতে পেরে তিনি বিভিন্নভাবে যোগাযোগ করে টাকা ফেরত পাওয়ার চেষ্টা চালান। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও কোনো সমাধান না পেয়ে হতাশ হয়ে পড়েন।

পরে তিনি বিষয়টি সাংবাদিক আলমগীর কবিরকে জানান। সাংবাদিক আলমগীর কবির ওমর আলীকে সঙ্গে নিয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানার সঙ্গে যোগাযোগ করেন এবং ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

অভিযোগ পাওয়ার পর ওসি বিষয়টিকে গুরুত্ব সহকারে তদন্তের নির্দেশ দেন। পুলিশের অনুসন্ধান ও প্রযুক্তিগত সহায়তায় ভুল নম্বরে পাঠানো টাকার অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় সম্পূর্ণ ২০ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়।

পরে মাধবপুর থানায় ওসি মো. সোহেল রানার উপস্থিতিতে উদ্ধারকৃত অর্থ প্রকৃত মালিক ওমর আলীর হাতে বুঝিয়ে দেওয়া হয়।

টাকা ফিরে পেয়ে আবেগাপ্লুত ওমর আলী মাধবপুর থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমি ভেবেছিলাম হয়তো আর টাকাগুলো ফিরে পাব না। পুলিশের সহযোগিতায় আমার কষ্টের উপার্জনের টাকা ফিরে পেয়েছি। এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ।”

এ বিষয়ে মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা বলেন, “পুলিশ জনগণের বন্ধু। সাধারণ মানুষের যেকোনো সমস্যা সমাধানে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করি। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে প্রকৃত মালিকের টাকা উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে পুলিশের জনবান্ধব ও মানবিক ভূমিকার ব্যাপক প্রশংসা দেখা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে মুড়িয়াউক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের পুরুষশূন্য বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট

মাধবপুরে ভুল নম্বরে পাঠানো টাকা উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিল পুলিশ

আপডেট সময় ১০:৫৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬