ঢাকা ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ Logo ভারতে পালানোর চেষ্টাকালে সীমান্তে আটক সিলেটের আওয়ামী লীগ নেতা মিসবাহ সিরাজ Logo ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ, পাঁচ মাস পর পা কাটার পরামর্শ Logo চুনারুঘাটে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ Logo লাখাইয়ে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪ Logo হাইমচরে ওসির উপস্থিতিতে সরকারি মৎস্য ঘেরের মাছ বিক্রির অভিযোগ, তদন্তের দাবি Logo কালের সাক্ষী লাখাইয়ের মোড়াকরি রাস বিহারী সাহার জমিদার বাড়ি, সংরক্ষণের অভাবে ধ্বংসের পথে ঐতিহ্য Logo ১১ বছরের শিশুর সন্তান জন্মের ঘটনায় অভিযুক্ত মাদরাসাশিক্ষকের ডিএনএ মিল, চার্জশিটের প্রস্তুতি Logo অবশেষে বদলি হলেন মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকিরুল হাসান Logo ষড়যন্ত্রমূলক মামলায় জামিন পেলেন চুনারুঘাট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার

লাখাইয়ে মুড়িয়াউক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের পুরুষশূন্য বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট

লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামে চিকিৎসাধীন অবস্থায় বাচ্চু মিয়া (৭৯) নামের এক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের পুরুষশূন্য বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার দিনভর দফায় দফায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ জুন হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাচ্চু মিয়া মারা যান। নিহতের পরিবারের দাবি, পূর্বের মারামারির ঘটনায় পাওয়া আঘাতের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশ না হওয়ায় মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাচ্চু মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার দিবাগত রাত এবং শুক্রবার তাঁর গোষ্ঠীর লোকজন প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। আইনি জটিলতা ও গ্রেপ্তার এড়াতে প্রতিপক্ষের বাড়িগুলো আগেই পুরুষশূন্য ছিল। এ সুযোগে হামলাকারীরা ১০ থেকে ১৫টি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং ঘরে থাকা সোনা-গহনা, গরু-ছাগলসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শন করে লাখাই উপজেলা বিএনপির সভাপতি ড. আক্তার আহাদ চৌধুরী স্বপন তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “একটি মৃত্যুকে কেন্দ্র করে পুরুষশূন্য বাড়িঘরে যারা এই বর্বর ভাঙচুর ও লুটপাট চালিয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। আমি ঘটনাস্থল পরিদর্শন করে খুবই মর্মাহত হয়েছি। এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

error:

লাখাইয়ে মুড়িয়াউক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের পুরুষশূন্য বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট

আপডেট সময় ১১:২৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬