ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে মহাসপ্তমী উদযাপন, মণ্ডপে পুলিশ-আনসারের সঙ্গে বিএনপির নেতারা Logo লাখাইয়ে প্রথমবার আমেরিকান ফেস্টিভ্যাল জাতের স্ট্রবেরি চাষ শুরু Logo ধর্ম মানুষের সাংবিধানিক অধিকার: এমপি ফয়সল Logo অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান Logo কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, একই পরিবারের ৬ জনের মৃত্যু Logo লাখাইয়ে অতিথি ও বক পাখি শিকার, বাজারে প্রকাশ্যে বিক্রির অভিযোগ Logo প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান Logo দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন Logo হবিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সিভিল সার্জন কার্যালয়ের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান Logo লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে বামৈ বাজারে পরিচ্ছন্নতা অভিযান

মাধবপুরে বিএনপির বিক্ষোভ মিছিল, ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

আগামী ২৩ জুনকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার বিকেলে উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে নেতারা দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে থাকার ঘোষণা দেন।

দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দলীয় কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।

পরে উপজেলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল সভাপতিত্ব করেন। পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন রনির পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বিএনপি নেতা সুমন চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজসহ দল ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, একটি নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। দেশের শান্তি, গণতন্ত্র ও জনগণের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন বলে তারা দাবি করেন।

সমাবেশে নেতারা আরও বলেন, জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে। দেশ ও জনগণের স্বার্থে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় নেতাকর্মীদের সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অন্যান্য সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে মহাসপ্তমী উদযাপন, মণ্ডপে পুলিশ-আনসারের সঙ্গে বিএনপির নেতারা

error:

মাধবপুরে বিএনপির বিক্ষোভ মিছিল, ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

আপডেট সময় ০৮:০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬