ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ৫৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo মাধবপুরে নিখোঁজ মাদক ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, কালনী ট্রেন অবরোধ Logo নিজ অর্থায়নে উন্নয়ন কাজে প্রশংসিত মীর ইব্রাহিম মিয়া Logo শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার Logo চুনারুঘাটের শালটিলা বন বিটে ২৫ হাজার বিভিন্ন প্রজাতির চারা রোপণ Logo চুনারুঘাটে অভিযানে গ্রেপ্তার মাদক মামলার আসামি ফিরোজ মিয়া Logo সংসদে মাধবপুর-চুনারুঘাটের উন্নয়ন দাবিতে সোচ্চার এমপি ফয়সল, চৌমুহনী রাবার ড্যাম পুনরায় চালুর আহ্বান Logo মাধবপুরে জুলাই শহীদ শামীম মিয়ার নামে সড়ক নামকরণের দাবিতে স্মারকলিপি Logo হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাদ ধসের ঘটনায় আদালতের নির্দেশ Logo চৌমুহনী বাজারে এনআরবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজে রোভার স্কাউট সদস্যদের দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত

আনিসুর রহমান, মাধবপুর প্রতিনিধি

“পৃথিবীকে যতটুকু সুন্দর পেয়েছ, তার চেয়ে একটু বেশি সুন্দর করে রেখে যাও” এই প্রতিপাদ্যকে ধারণ করে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে রোভার স্কাউট সদস্যদের দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ জুন) সকাল ১০টায় কলেজের রোভার স্কাউট ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ও হবিগঞ্জ জেলা রোভার স্কাউট কমিশনার মো. জাহির উদ্দিন সভাপতিত্ব করেন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, “স্কাউটিং কেবল একটি সংগঠনের নাম নয়, এটি একটি জীবনদর্শন। স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্ব, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মুশফিক হোসেন সেলিম, সহকারী অধ্যাপক (বিএমটি বিভাগ) মনছুরুল হক, একেএম মাহবুবুল আলম এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও আরএসএল, সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ গার্ল-ইন রোভার স্কাউট হাসিনা আক্তার।

অনুষ্ঠান পরিচালনা করেন উডব্যাজার ও হবিগঞ্জ জেলা রোভার স্কাউট লিডার, আরএসএল সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ রোভার স্কাউট জগদীশ দেবনাথ।

দীক্ষা অনুষ্ঠানে নবীন রোভারদের স্কাউটিংয়ের আদর্শ, নীতি ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পরে তাদের আনুষ্ঠানিকভাবে দীক্ষা প্রদান করা হয়। এ সময় নবীন সদস্যরা দেশপ্রেম, মানবসেবা, সততা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আত্মনিয়োগের শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র রোভার মেট আনিসুর রহমান, আশরাফুল বারী খান শাকিল, আজিজুর রহমান উদয়, মো. ইব্রাহিম মিয়া, নাহিদ মিয়াসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রোভার স্কাউট নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা।

বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস, কুসংস্কার ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে আদর্শ, মানবিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা শিক্ষার্থীদের সমাজসেবা ও মানবকল্যাণমূলক কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত দীক্ষা অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ৫৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজে রোভার স্কাউট সদস্যদের দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:১৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬