ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১ Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

মাদকের সঙ্গে কোনো আপস নয়, সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান এমপি ফয়সলের

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, মাদক নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। মাদক নির্মূলে সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য ফয়সল বলেন, মাদকের ভয়াবহ বিস্তার দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং পুরো জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। বিশেষ করে তরুণ ও যুবসমাজ মাদকের কারণে বিপথগামী হচ্ছে, যা আগামী প্রজন্মের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তারা যতই প্রভাবশালী বা ঘনিষ্ঠজন হোক, আইনের আওতায় তাদের আসতেই হবে।

এমপি ফয়সল আরও বলেন, মাদক নিয়ন্ত্রণ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের একযোগে কাজ করতে হবে। সমাজের প্রতিটি স্তরে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে।

তিনি বলেন, “মাদকবিরোধী কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিতে পারলেই আমরা একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পারব।” পাশাপাশি তিনি অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও বন্ধু নির্বাচনের বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, জনগণের কল্যাণে কাজ করা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সবার দায়িত্ব। মাধবপুর ও চুনারুঘাটের উন্নয়ন, শান্তি ও শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় মাধবপুর বাজারের অভ্যন্তরে গবাদিপশুর অবাধ চলাচল নিয়ে অভিযোগ উঠলে সংসদ সদস্য তাৎক্ষণিক ব্যবস্থা নিতে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানাকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, জননিরাপত্তা এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।

সভায় মাধবপুর থানার ওসি সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১

error:

মাদকের সঙ্গে কোনো আপস নয়, সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান এমপি ফয়সলের

আপডেট সময় ০৭:৫৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬