ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে মহাসপ্তমী উদযাপন, মণ্ডপে পুলিশ-আনসারের সঙ্গে বিএনপির নেতারা Logo লাখাইয়ে প্রথমবার আমেরিকান ফেস্টিভ্যাল জাতের স্ট্রবেরি চাষ শুরু Logo ধর্ম মানুষের সাংবিধানিক অধিকার: এমপি ফয়সল Logo অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান Logo কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, একই পরিবারের ৬ জনের মৃত্যু Logo লাখাইয়ে অতিথি ও বক পাখি শিকার, বাজারে প্রকাশ্যে বিক্রির অভিযোগ Logo প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান Logo দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন Logo হবিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সিভিল সার্জন কার্যালয়ের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান Logo লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে বামৈ বাজারে পরিচ্ছন্নতা অভিযান

মাধবপুরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

রিংকু দেবনাথ, মাধবপুর প্রতিনিধি :

সারা দেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের সরকারি কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান। এ সময় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, উপজেলা প্রকৌশলী মো. রেজাউন নবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নুর মামুন, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির, পৌর বিএনপির সদস্য হাজী সোলায়মানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক হারে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ ধরনের কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পরিবেশবান্ধব ও সবুজ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে মহাসপ্তমী উদযাপন, মণ্ডপে পুলিশ-আনসারের সঙ্গে বিএনপির নেতারা

error:

মাধবপুরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

আপডেট সময় ০৩:২০:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬