ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ Logo ঢাকার হাজারীবাগে নামাজ পড়তে বের হয়ে ৬ দিন ধরে নিখোঁজ শিশু আবদুল্লাহ Logo বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে আবদাল সভাপতি, শাহাজাহান সাধারণ সম্পাদক Logo বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ শেষ হবে দুই মাসে Logo চুনারুঘাটের নালুয়া চা বাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন Logo লাখাইয়ের বুল্লা বাজারে রাতেও তীব্র যানজট, ভোগান্তিতে স্থানীয়রা Logo নাসিরনগরে ১০ শয্যা হাসপাতালে একজন নিরাপত্তা প্রহরীই ডাক্তার Logo ম্যাজিক প্যারাডাইস সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ অপ্রতীমের মরদেহ উদ্ধার Logo প্রধানমন্ত্রী দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন: এমপি ফয়সল

মাধবপুরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুরে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. আব্দুর রহিমকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

সোমবার দুপুরে র‌্যাব-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আব্দুর রহিম মাধবপুর উপজেলার লোহাইদ গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, ভুক্তভোগী কিশোরী মাধবপুর উপজেলার দিঘীরপাড় এলাকার বাসিন্দা এবং তিনি প্রতিবন্ধী। মামলার অভিযোগে বলা হয়, গত ২ জুন রাতে অসুস্থ বাবার চিকিৎসার কথা বলে কবিরাজ পরিচয়ে আব্দুর রহিমকে ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে পরিবারের সদস্যদের অচেতন করে রাতে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করা হয়।

ঘটনার পর ভুক্তভোগীর মামা বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব-৯ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

র‌্যাব-৯-এর ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মামলার এজাহারভুক্ত পলাতক প্রধান আসামি আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সিলেট র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ

error:

মাধবপুরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট সময় ১১:০২:০৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬