ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

নোয়াপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ফার্নিচারের দোকান, অক্ষত পবিত্র কোরআন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি ফার্নিচারের দোকান। তবে আগুনে দোকানের সবকিছু ভস্মীভূত হলেও অক্ষত রয়েছে পবিত্র কোরআন শরীফ। এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক।

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার নোয়াপাড়া বাজারের “এমবি ফার্নিচার” নামের দোকানটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও মাধবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দোকান মালিক আল আমিন বলেন, “আমার সব শেষ হয়ে গেছে। দোকানের সব মালামাল পুড়ে গেছে। প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।”

আগুনে দোকানের বিপুল পরিমাণ ফার্নিচারের পাশাপাশি পাশের দুটি ঘরের আসবাবপত্রও পুড়ে যায়। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মনতোষ মল্লিক জানান, “আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।”

কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এখন দিশেহারা হয়ে পড়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা

error:

নোয়াপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ফার্নিচারের দোকান, অক্ষত পবিত্র কোরআন

আপডেট সময় ১০:১২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬