ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ Logo ঢাকার হাজারীবাগে নামাজ পড়তে বের হয়ে ৬ দিন ধরে নিখোঁজ শিশু আবদুল্লাহ Logo বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে আবদাল সভাপতি, শাহাজাহান সাধারণ সম্পাদক Logo বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ শেষ হবে দুই মাসে Logo চুনারুঘাটের নালুয়া চা বাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন Logo লাখাইয়ের বুল্লা বাজারে রাতেও তীব্র যানজট, ভোগান্তিতে স্থানীয়রা Logo নাসিরনগরে ১০ শয্যা হাসপাতালে একজন নিরাপত্তা প্রহরীই ডাক্তার Logo ম্যাজিক প্যারাডাইস সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ অপ্রতীমের মরদেহ উদ্ধার Logo প্রধানমন্ত্রী দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন: এমপি ফয়সল

মানুষের সেবার মধ্যেই শান্তি খুঁজে পাই : এমপি সৈয়দ মোঃ ফয়সল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, মানুষের সেবার মধ্যেই তিনি প্রকৃত শান্তি খুঁজে পান। জনগণের কল্যাণে কাজ করাই তার মূল লক্ষ্য এবং একজন জনসেবক হিসেবে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চান।

মাধবপুর উপজেলার জগদীশপুর বাজারে স্থানীয় বিএনপি নেতাকর্মী, ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি সৈয়দ মোঃ ফয়সল বলেন, “আমি কাজের মানুষ। জনগণের সেবামূলক কাজ করতে পারলে আমি মানসিক শান্তি পাই। আপনাদের খাদেম হিসেবে কাজ করে যেতে চাই। মানুষের কল্যাণে কাজ করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। আমার কোনো লোভ-লালসা নেই। জনগণের সম্পদের প্রতি আমার কোনো আকাঙ্ক্ষা নেই। আমি শুধু এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই।”

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে জনগণ যেসব নাগরিক সুবিধা ও উন্নয়ন থেকে বঞ্চিত ছিল, বর্তমান সরকার তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। আগামী তিন মাসের মধ্যেই বিভিন্ন উন্নয়নমূলক কাজের সুফল জনগণ পেতে শুরু করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংসদ সদস্য বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি অনেক চ্যালেঞ্জপূর্ণ। বিগত সরকারের দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে ব্যাংকিং খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সংকট তৈরি হয়েছে। তবে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর পরিস্থিতি মোকাবেলায় আন্তরিকভাবে কাজ করছে।

তিনি বলেন, “দেশের এই কঠিন সময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে। নতুন বাজেট ঘোষণার পর ধীরে ধীরে জনগণের বিভিন্ন দাবি ও চাহিদা পূরণ করা হবে।”

এ সময় তিনি স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং এলাকার উন্নয়নে সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, রাজনৈতিক ভেদাভেদ ভুলে এলাকার উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা আরজু মেম্বার, সভাপতি একলাছুর রহমান, প্রফেসর মঈন উদ্দিনসহ বাজারের ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। সভা শেষে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন সংসদ সদস্য এবং বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়ার কথা মনোযোগ দিয়ে শোনেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ

error:

মানুষের সেবার মধ্যেই শান্তি খুঁজে পাই : এমপি সৈয়দ মোঃ ফয়সল

আপডেট সময় ১২:৩৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬