ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য — এস. এম. ফয়সল এমপি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস. এম. ফয়সল বলেছেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করে আসছে। সেই ঐতিহ্য রক্ষায় সরকার নিরলসভাবে কাজ করছে। সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহনশীলতা বজায় থাকলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। এজন্য সকলকে গুজব ও বিভ্রান্তিমূলক প্রচারণা থেকে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, “মাধবপুর-চুনারুঘাটের মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য। এলাকার উন্নয়ন, সম্প্রীতি ও সকল ধর্মের মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। মাধবপুর ও চুনারুঘাটে শিক্ষা, যোগাযোগ, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নসহ বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে এবং শান্তিপূর্ণ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।”

সোমবার সকালে মাধবপুর উপজেলার সম্মিলিত সনাতনী সমাজের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাধবপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মনোজ কান্তি পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান, সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমদ, সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমদ এমবিএ এবং মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা।

লিটন রায় ও পরিতোষ পালের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হিমাংশু রঞ্জন দেব, জগদীশ ঘোষ, অঞ্জন বণিক, পণ্ডিত রবি দাস, অবিনত বাম্গী ও সুরঞ্জন পাল।

অনুষ্ঠানে বিভিন্ন মন্দির কমিটি, সামাজিক সংগঠন ও সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে নবনির্বাচিত এমপিকে বরণ করে নেওয়া হয়।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য — এস. এম. ফয়সল এমপি

আপডেট সময় ১১:৫৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬