ঢাকা ১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা Logo নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২, আহত ১ Logo বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড Logo আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল Logo চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo সাত ধাপে ইউপি ভোট, প্রথম ধাপ ১২ নভেম্বর Logo লাখাইয়ে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর Logo মাধবপুরে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য অলি গ্রেপ্তার Logo লাখাইয়ে রোপা আমনের আবাদ শেষ পর্যায়ে, সবুজে ছেয়ে গেছে হাওর

রাজধানীতে পুলিশের ‘হাই অ্যালার্ট’

রাজধানীতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও নিষিদ্ধঘোষিত সংগঠনের সম্ভাব্য অপতৎপরতা রুখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন কার্যক্রম নিবিড় নজরদারিতে রাখার পাশাপাশি পুরো নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গত বৃহস্পতিবার রাতে ডিএমপির কন্ট্রোল রুম থেকে রাজধানীর সব থানায় একটি বিশেষ বার্তা পাঠানো হয়। ওই বার্তায় মহানগরের নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার পাশাপাশি ভোরের দিকে অলিগলি ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অতিরিক্ত পুলিশি টহল এবং নজরদারি বাড়ানোর স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশের একটি সূত্রে জানা গেছে, ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস কেন্দ্র করে নিষিদ্ধঘোষিত কোনো সংগঠনের পক্ষ থেকে অবৈধ কার্যক্রম বা কর্মসূচি পালনের চেষ্টা হতে পারে। এমন আশঙ্কা থেকেই অপরাধমূলক ও আইনবহির্ভূত যেকোনো তৎপরতা প্রতিহত করতে পুলিশ মাঠপর্যায়ে এই আগাম সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে।

এই সতর্ক অবস্থানের মধ্যেই শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বনানী থানাধীন ঢাকা-ময়মনসিংহ রোড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানকালে নিষিদ্ধঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ মো. আশিক তপেদার (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।

সার্বিক নিরাপত্তা ও পুলিশের এই বাড়তি সতর্কতা সম্পর্কে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানান, নির্দিষ্ট কোনো নিষিদ্ধ সংগঠনের দিবস বা কর্মসূচি দেখার বিষয় নয়, বরং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতেই পুলিশ কাজ করছে। বর্তমানে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই।

তবে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে নানা ধরনের প্রচার-প্রচারণা ও বিষয়বস্তু পুলিশের নজরে এসেছে উল্লেখ করে ভারপ্রাপ্ত কমিশনার বলেন, যেকোনো অপরাধীর অপতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা রুখে দিতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ কার্যক্রম ও নজরদারি চলছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

error:

রাজধানীতে পুলিশের ‘হাই অ্যালার্ট’

আপডেট সময় ০২:৫৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬