ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

লাখাইয়ে বজ্রপাতে তিন কৃষকের ৩টি গরু মারা গেছে

পারভেজ হাসান লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় বজ্রপাতে তিনটি গরু মারা যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাটাইয়া গ্রামের পশ্চিমবন্দ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কাটাইয়া গ্রামের পশ্চিমবন্দ এলাকায় গবাদি পশুগুলো মাঠে ঘাস খাচ্ছিল। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে ওই গ্রামের তিন কৃষক শাহজাহান, আহাদ ও শাহাবুদ্দিনের মালিকানাধীন তিনটি গরু ঘটনাস্থলেই মারা যায়।

আকস্মিক এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গবাদি পশু হারিয়ে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এলাকাবাসী জানান, চলতি মৌসুমে বজ্রপাতের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি গবাদি পশুরও ক্ষয়ক্ষতি হচ্ছে। তারা বজ্রপাত থেকে রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার দাবি জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

error:

লাখাইয়ে বজ্রপাতে তিন কৃষকের ৩টি গরু মারা গেছে

আপডেট সময় ১২:০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬