ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সায়হাম গ্রুপ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল Logo মাধবপুরের মাদক ব্যবসায়ী শায়েস্তাগঞ্জে ৫৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার Logo আলগী বাজারে ঝুলন্ত বিদ্যুৎ তার, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে Logo ভারতে প্রবেশের চেষ্টায় জামালগঞ্জ নির্বাচন অফিসের কর্মচারী আটক Logo মাধবপুরে লেবুর দামে অস্বস্তি, হালি ৩০-৪০ টাকা Logo নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজ কালচারাল ক্লাবের নতুন কমিটি ঘোষণা Logo লাখাইয়ে করাব ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মেহেদী হাসান দুলাল গ্রেপ্তার Logo ৮ দিন পর দুই ইউনিটে উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র Logo শিক্ষাপ্রতিষ্ঠানে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৩ সেপ্টেম্বর Logo সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব কর্মকর্তাকে খুঁটিতে বেঁধে মারধর, গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সহকারী রাজস্ব কর্মকর্তাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধরের ঘটনায় তুহিন মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার তুহিন মিয়া বাঞ্ছারামপুর উপজেলা সদরের ভিটি ঝগড়ারচর এলাকার বাসিন্দা।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত শনিবার বাঞ্ছারামপুর উপজেলার দুর্গারামপুর এলাকায় মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজে ভ্যাট সংক্রান্ত কাগজপত্র পরিদর্শনে যান ব্রাহ্মণবাড়িয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের নবীনগর সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা এ.এস.এম. সাইফুল ইসলাম।

এ সময় প্রতিষ্ঠানের মালিক হাবিবুর রহমান তাকে ভুয়া কর্মকর্তা সন্দেহ করে পরিচয়পত্র দেখতে চান। পরে সাইফুল ইসলাম নিজের ভিজিটিং কার্ড দেখালেও হাবিবুর রহমান ও তার সহযোগীরা তাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এতে তার হাত ভেঙে যায়।

এ ঘটনায় মঙ্গলবার রাতে বাঞ্ছারামপুর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী কর্মকর্তা সাইফুল ইসলাম।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন জানান, মামলার পর অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি তুহিন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রধান আসামি হাবিবুর রহমানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সায়হাম গ্রুপ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল

error:

ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব কর্মকর্তাকে খুঁটিতে বেঁধে মারধর, গ্রেপ্তার ১

আপডেট সময় ০৯:৩১:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬