ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অসহায় পরিবারের দীর্ঘদিনের পানির সংকট দূর করলেন সমাজসেবক আবিদ আলম Logo খাদ্যশস্যের মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন, নিরাপদ সীমা ১৬ লাখ Logo আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ Logo নির্বাচনকে ঘিরে আন্দিউড়ায় গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী Logo ধর্মঘর কাঁচা সবজি বাজারে কাদা-পানিতে চরম দুর্ভোগ Logo মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo প্রজন্মের প্রতিধ্বনি লাখাইয়ের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo ২৯ বছরেও নিজস্ব ভবন নেই মাধবপুর পৌরসভার Logo বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা-সহায়তা চান মা-মেয়ে Logo গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ২

‘সোজা গুলি করার’ নির্দেশ নিয়ে ট্রাইব্যুনালে বিস্ফোরক তথ্য, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন

জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীকে ‘লেথাল ওয়েপন’ ব্যবহার করে ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেওয়ার পর নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের কথোপকথনে ‘সোজা গুলি করার’ নির্দেশনার বিষয় উঠে এসেছে। তার ভাষ্য অনুযায়ী, একজন সরকারপ্রধানের পক্ষ থেকে এমন নির্দেশনা ছিল অত্যন্ত অমানবিক ও ভয়াবহ, যার ফলে সারাদেশে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর প্রবণতা বৃদ্ধি পায় এবং বহু মানুষের প্রাণহানি ঘটে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই মোহাম্মদপুর এলাকায় ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে বহু মানুষ হতাহত হন। নিহতদের মধ্যে ফাইয়াজ নামের এক তরুণকে নির্মমভাবে হত্যার ঘটনাও দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল বলে উল্লেখ করেন তিনি।

আমিনুল ইসলাম বলেন, মোহাম্মদপুরের এই মামলায় সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি, ইন্ডিভিজুয়াল রেসপনসিবিলিটি এবং টার্গেটেড কিলিংয়ের অভিযোগ পাওয়া গেছে। ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন এবং আগামী ৮ জুন থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

অসহায় পরিবারের দীর্ঘদিনের পানির সংকট দূর করলেন সমাজসেবক আবিদ আলম

error:

‘সোজা গুলি করার’ নির্দেশ নিয়ে ট্রাইব্যুনালে বিস্ফোরক তথ্য, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন

আপডেট সময় ০৫:৫১:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬