ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

মুক্তি পেয়ে ভিন্ন অনুভূতি কাজ করছে সিদ্দিকুরের

দীর্ঘ প্রায় ১০ মাস কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন ছোট পর্দার পরিচিত মুখ সিদ্দিকুর রহমান। গত ১৮ মার্চ তিনি কারাগার থেকে ছাড়া পান বলে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। মুক্তির পর কিছুদিন নিভৃতে সময় কাটানোর কারণে বিষয়টি এতদিন প্রকাশ্যে আসেনি।

মুক্তির অনুভূতি প্রকাশ করে সিদ্দিকুর রহমান বলেন, তার নামে দুটি মামলা রয়েছে। তবে কারাগার থেকে বের হয়ে ভিন্ন এক অনুভূতি কাজ করছে, যা ভাষায় প্রকাশ করা কঠিন। তিনি বলেন, প্রায় ১০ মাস কারাগারে থাকার অভিজ্ঞতা তার জীবনে নতুন এক অধ্যায় যোগ করেছে।

তিনি আরও জানান, মুক্তির পর গত কয়েকদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন এবং নিজেকে নতুনভাবে গুছিয়ে নিচ্ছেন। দীর্ঘদিন এক ধরনের পরিবেশে থাকার পর হঠাৎ পরিবর্তিত পরিবেশে মানিয়ে নিতে কিছুটা সময় প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

জুলাই আন্দোলনের সময় রাজধানীর গুলশান থানার এলাকায় একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গত বছরের ১২ আগস্ট তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে আন্দোলনে অংশ নেওয়া এক ব্যক্তিকে গুলিতে হত্যা করা হয়। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় মামলা দায়ের করা হয়, যার সঙ্গে সিদ্দিকুর রহমানের নামও জড়ানো হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

মুক্তি পেয়ে ভিন্ন অনুভূতি কাজ করছে সিদ্দিকুরের

আপডেট সময় ০৯:১৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬