ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

গ্রাম ভালো নেই, গড়তে হবে—আশরাফ উদ্দিন আহমেদ

বাংলাদেশের গ্রামাঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন বাড়লেও সামাজিক ও নৈতিক অবক্ষয়ের কারণে গ্রামীণ জীবনযাত্রা দিন দিন চ্যালেঞ্জের মুখে পড়ছে বলে মন্তব্য করেছেন আশরাফ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, বর্তমানে গ্রামে রাস্তা-ঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা, হাটবাজারসহ নানা অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে। বিদেশে কর্মরত প্রবাসীদের আয় এবং জমি কেনাবেচা সংশ্লিষ্ট ব্যবসার প্রসারের ফলে অনেক গ্রামে দালানকোঠার সংখ্যা বেড়েছে। তবে এই উন্নয়নের পাশাপাশি বেড়েছে পারিবারিক কলহ, বিবাদ, মামলা-মোকদ্দমা এবং সামাজিক অস্থিরতা।

তার মতে, গ্রামীণ সমাজে নেশা, জুয়া ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বাড়ছে। ফলে গ্রাম আর আগের মতো শান্তির নীড় নেই। অনেক শিক্ষিত পরিবার তাদের সন্তানদের এই পরিবেশ থেকে দূরে রাখতে শহরমুখী হচ্ছে, যা গ্রামীণ শিক্ষার মান ও সামাজিক কাঠামোকে প্রভাবিত করছে।

আশরাফ উদ্দিন আহমেদ আরও বলেন, গ্রামে সুযোগ-সুবিধা বাড়লেও সুনৈতিকতা, সৃজনশীলতা ও দেশপ্রেম গড়ে তোলার ক্ষেত্রে ঘাটতি রয়ে গেছে। উন্মুক্ত নালা, অপরিচ্ছন্ন পরিবেশ এবং অসচেতনতা জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তিনি মনে করেন, গ্রামীণ সমাজে সামাজিক সংহতি ও পারস্পরিক সম্প্রীতির চর্চা আগের মতো নেই। অনানুষ্ঠানিক সামাজিক সালিশ ব্যবস্থার দুর্বলতা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে, যা অনেক ক্ষেত্রে ন্যায়বিচার প্রশ্নবিদ্ধ হওয়ার ঝুঁকি বাড়াচ্ছে।

গ্রাম উন্নয়নে যুবসমাজকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সঠিক দিকনির্দেশনা ও মূল্যবোধে উদ্বুদ্ধ করা গেলে যুবকরাই পারে একটি কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে। অন্যথায় বিপথগামী তরুণরা সমাজ ও রাষ্ট্রের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।

তিনি আরও বলেন, গ্রামকে সত্যিকার অর্থে উন্নত ও বসবাসযোগ্য করতে হলে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, নৈতিকতা ও সামাজিক সচেতনতার উন্নয়নও জরুরি। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে গ্রামকে আবার শান্তি ও সম্প্রীতির আবাসস্থলে পরিণত করা সম্ভব।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

error:

গ্রাম ভালো নেই, গড়তে হবে—আশরাফ উদ্দিন আহমেদ

আপডেট সময় ১২:৫৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬