ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাদক ছেড়ে মাঠে চল—চৌমুহনীতে শুরু মিনি ফুটবল চ্যাম্পিয়নস লীগ Logo মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা Logo চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’, পাহাড়-সমতলের সংস্কৃতির মিলনমেলা Logo হাইমচরে ইজিবাইক চুরির চেষ্টায় আটক ২ Logo লাখাইয়ে প্রথম ‘প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড’ পেল কালাউক উচ্চ বিদ্যালয়ের ফারদিন Logo সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন Logo লাখাইয়ে ৭৩৩ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ ও প্রণোদনার অর্থ বিতরণ Logo লাখাইয়ে পূর্ব বিরোধের জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান, ড্রেজার-বেকো-পাইপ ধ্বংস Logo মাধবপুরের কৃষকপুত্র আশেক মিয়ার বিসিএস জয়, শিক্ষা ক্যাডারে গেজেটভুক্ত

শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম

বাংলার খবর ডেস্ক:
ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। আগামীকাল শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টা ৫৫ মিনিটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

আজ শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং জানায়, স্থানীয় সময় বেলা ২টা ২৫ মিনিটে শহিদুল আলমকে বহনকারী ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মো. মিজানুর রহমান বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুর রহমান জানিয়েছেন, শহিদুল আলমের ফেরার ফ্লাইটটি স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইস্তাম্বুল থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করবে। আগামীকাল শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও ইসরায়েল থেকে তাকে দেশে ফেরাতে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তায়িপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।

গাজার উদ্দেশে রওনা হওয়া একটি জাহাজ থেকে গত বুধবার আলোকচিত্রী শহিদুল আলমকে অপহরণ করে ইসরায়েলি বাহিনী। এরপর তাকে ইসরায়েলের কারাগারে নেওয়া হয়। সেদিন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিওতে তিনি নিজেই এ কথা জানান।

গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়, ইসরায়েলের কারাগারে আটক শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে।

জনপ্রিয় সংবাদ

মাদক ছেড়ে মাঠে চল—চৌমুহনীতে শুরু মিনি ফুটবল চ্যাম্পিয়নস লীগ

error:

শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম

আপডেট সময় ০৯:৪৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫