ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সন্তানের নিরাপদ ভবিষ্যতের জন্য অবৈধ পথে বিদেশযাত্রা নয় Logo বাহুবলে জিরাবোঝাই ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ Logo মাধবপুরে বন বিভাগের ছড়ায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo বালির নিচে লুকিয়ে ভারতীয় শাড়ি-কসমেটিকস, মদ ও গাঁজা Logo বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১৭তম প্রয়াণ দিবস আজ Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি বিল্লাল গ্রেপ্তার Logo মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo অসহায় পরিবারের দীর্ঘদিনের পানির সংকট দূর করলেন সমাজসেবক আবিদ আলম Logo খাদ্যশস্যের মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন, নিরাপদ সীমা ১৬ লাখ Logo আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ

লাখাইয়ে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইউএনও; সরকারি সহযোগিতার আশ্বাস

পারভেজ হাসান লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও এলাকা পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন। উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরেজমিনে গিয়ে ক্ষয়ক্ষতির চিত্র পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।

পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রফিকুল ইসলাম রাকিব।

প্রশাসন সূত্রে জানা যায়, ঝড়ে ক্ষতিগ্রস্তদের প্রকৃত অবস্থা জানতে উপজেলার হোসেনপুর, করাবসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন তাঁরা। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং ঝড়ে বিধ্বস্ত ঘরবাড়ির তালিকা প্রণয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম বলেন, “হঠাৎ বয়ে যাওয়া ঝড়ে উপজেলার বেশ কিছু এলাকায় ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের প্রাথমিক তালিকা সংগ্রহ করেছি। ঝড়ে যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সরকারিভাবে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করা হবে। কেউ যাতে সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়, আমরা সেই বিষয়টি নিশ্চিত করছি।”

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম রাকিব জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা চূড়ান্ত করে দ্রুতই জেলা দপ্তরে পাঠানো হবে এবং বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সহায়তা বিতরণ করা হবে।

পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সন্তানের নিরাপদ ভবিষ্যতের জন্য অবৈধ পথে বিদেশযাত্রা নয়

error:

লাখাইয়ে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইউএনও; সরকারি সহযোগিতার আশ্বাস

আপডেট সময় ০১:০৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬