ঢাকা ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ Logo মাধবপুরে কমিউনিটি আই কর্নারে মিলছে না কাঙ্ক্ষিত চোখের সেবা Logo লাখাইয়ে বিষপানে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo Logo চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার Logo লাখাইয়ে ডিসি রোড থেকে বাজার পর্যন্ত সড়ক বেহাল, চরম ভোগান্তিতে এলাকাবাসী Logo লাখাইয়ে ৫০ শয্যার হাসপাতালে বেড-জনবল সংকট, ফ্লোরে গাদাগাদি করে চিকিৎসা Logo লাখাইয়ে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আহত, ট্রাক্টরসহ দুই যান জব্দ Logo নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলার উদ্বোধন Logo ইউপি উন্নয়ন প্রকল্পে ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বিশেষ বরাদ্দ

দেশের ১৫ সংস্থা ও অধিদপ্তরের শীর্ষ পদে নতুন মুখ

দেশের ১৫টি গুরুত্বপূর্ণ সংস্থা ও অধিদপ্তরের শীর্ষ পদে পরিবর্তন এনেছে সরকার। অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে প্রেষণে এসব দপ্তরের মহাপরিচালক, চেয়ারম্যান এবং রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের আদেশ জারি করা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মু. জসীম উদ্দিন খান। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন ড. মো. লুৎফর রহমান এবং কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন এম এম আরিফ পাশা। এছাড়া নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দিল আফরোজকে।

পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন এ এস এম মুস্তাফিজুর রহমান। জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক হয়েছেন খোন্দকার আনোয়ার হোসেন। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুল্লাহ আল-মামুন এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম।

এছাড়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হয়েছেন মো. আসাদুজ্জামান। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা এবং গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দেলোয়ার হোসেন। জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের নতুন রেজিস্ট্রার জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসান মাহমুদ।

অন্যদিকে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রাজা মো. আব্দুল হাই। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন মো. শফিকুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ হাবীবুর রহমান।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ মন্ত্রণালয়ে দায়িত্ব ন্যস্ত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

error:

দেশের ১৫ সংস্থা ও অধিদপ্তরের শীর্ষ পদে নতুন মুখ

আপডেট সময় ০৬:০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬