ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১ Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

রাজশাহীর সেই কলেজ শিক্ষিকা সাময়িক বরখাস্ত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের আলোচিত শিক্ষিকা আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় বিএনপি নেতার জুতাপেটার ঘটনার প্রেক্ষিতে তদন্তের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহা. আছাদুজ্জামান জানান, ঘটনাটি গুরুত্বসহকারে বিবেচনা করে তদন্ত চলমান থাকায় সংশ্লিষ্ট শিক্ষিকাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এর আগে, কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও শিক্ষিকা আলেয়া খাতুনকে অপসারণের দাবিতে বিএনপি নেতারা সংবাদ সম্মেলন করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার সৃষ্টি করে। ভিডিওতে দেখা যায়, অধ্যক্ষের কক্ষে উপস্থিত বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথোপকথনের সময় শিক্ষিকা আলেয়া খাতুন ভিডিও ধারণ করছিলেন। এতে বাধা দিলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে শিক্ষিকা আলেয়া খাতুন বিএনপি নেতা আকবর আলীকে থাপ্পড় মারেন বলে ভিডিওতে দেখা যায়। এর জেরে আকবর আলী স্যান্ডেল খুলে তাকে মারধর করেন এবং চুল ধরে টেবিলের ওপর মাথা রেখে আঘাত করেন।

পরবর্তীতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং কক্ষের বাইরে উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১

error:

রাজশাহীর সেই কলেজ শিক্ষিকা সাময়িক বরখাস্ত

আপডেট সময় ০৭:০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬