ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভারতের ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা প্রক্রিয়া আগের মতো স্বাভাবিক করতে ভারত রাজি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত সরকার ভিসা প্রসেসিং দ্রুত স্বাভাবিক করবে বলে জানিয়েছে। দুই দেশের ব্যবসা-বাণিজ্য, পারস্পরিক সম্পর্ক এবং চিকিৎসা ভিসাসহ বিভিন্ন ক্ষেত্রে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে এই প্রক্রিয়া সহজীকরণ জরুরি।

তিনি আরও বলেন, নতুন সরকার গঠনের পর ভারত বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পর্ক উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে। ফলে ভিসা প্রক্রিয়াও দ্রুত আগের অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

লিবিয়ায় মানবপাচার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে বিদেশে কর্মীদের বৈধভাবে পাঠানো নিশ্চিত করতে হবে। মানবপাচারের সঙ্গে জড়িত অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন তিনি।

এ বিষয়ে সংশ্লিষ্ট সব দেশকে সমন্বিতভাবে কাজ করার আহ্বানও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

ভারতের ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় ১০:৪৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬