ঢাকা ১১:৪২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের নাম পরিবর্তনের দাবি, শিক্ষামন্ত্রীকে এমপি জি কে গউছের পত্র

পারভেজ হাসান, লাখাই:

হবিগঞ্জের লাখাই উপজেলাধীন ‘লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ’-এর নাম পরিবর্তন করে পুনরায় এর প্রতিষ্ঠাকালীন নাম ‘শহীদ জিয়াউর রহমান বীর উত্তম সরকারি ডিগ্রি কলেজ’ করার আবেদন জানানো হয়েছে।

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো: জি কে গউছ, এমপি এক পত্রের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে এই অনুরোধ জানান।

আবেদনে উল্লেখ করা হয়, ১৯৯৩ সালে স্থানীয় জনগণের উদ্যোগে লাখাইয়ের বামৈ এলাকায় ‘মুক্তিযোদ্ধা জিয়া কলেজ’ প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠানটি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে অভিযোগ করা হয়েছে, ২০১৭ সালের ৩ জানুয়ারি রাজনৈতিক উদ্দেশ্যে কলেজটির নাম পরিবর্তন করে ‘লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ’ রাখা হয়।

এমপি জি কে গউছ তার চিঠিতে উল্লেখ করেন, প্রতিষ্ঠাকালীন নাম পরিবর্তনের ফলে স্থানীয় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকার সচেতন নাগরিকরা তাদের আবেগ ও ঐতিহ্যের প্রতিফলন হিসেবে কলেজটির নাম পুনর্বহালের দাবি জানিয়ে আসছেন। কলেজ কর্তৃপক্ষও নাম পরিবর্তনের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে যথাযথ প্রক্রিয়ায় আবেদন অগ্রায়ন করেছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মানের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠানটির নাম পুনরায় ‘শহীদ জিয়াউর রহমান বীর উত্তম সরকারি ডিগ্রি কলেজ, হবিগঞ্জ’ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষামন্ত্রীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।

চিঠিটির অনুলিপি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিবকেও প্রদান করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের নাম পরিবর্তনের দাবি, শিক্ষামন্ত্রীকে এমপি জি কে গউছের পত্র

আপডেট সময় ০৮:৫২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬