ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে সহকারী কমিশনার (ভূমি)-এর প্রতি খোলা চিঠি Logo হাফেজ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: সাতাউকে মোহনীয় ইসলামী নাশিদ সন্ধ্যা Logo পদত্যাগ করলেন বিসিবির পরিচালক আমজাদ হোসেন Logo ইরান পরমাণু অস্ত্র না বানাতে সম্মত হয়েছে: ট্রাম্প Logo মাধবপুরে ঈদের আনন্দে ফিরলো হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী হাডুডু খেলা Logo বিএনপি নেতা মীর শাহে আলমের পদত্যাগ Logo লাখাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ Logo লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০ Logo সিংহগ্রামকে অসামাজিকতামুক্ত করার শপথ, ঈদের পর দিন বিশেষ পরামর্শ সভা Logo মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নারী-পুরুষ ও শিশুসহ নিহত ৪

পদত্যাগ করলেন বিসিবির পরিচালক আমজাদ হোসেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন আমজাদ হোসেন। তিনি বিসিবি সভাপতির কাছে চিঠি দিয়ে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ক্রিকেটারদের পাশাপাশি ছুটিতে রয়েছে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও। এর মধ্যেই বিসিবির কমিটিতে নতুন পরিবর্তন এসেছে। মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মোখছেদুল কামাল বাবু।

এর আগে মোখছেদুল কামাল বাবু এই কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং বর্তমানে বিসিবির ওয়েলফেয়ার কমিটির দায়িত্বেও রয়েছেন। অন্যদিকে গত বছরের অক্টোবরে মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছিলেন আমজাদ হোসেন।

সম্প্রতি তাকে ওই পদ থেকে সরিয়ে মোখছেদুল কামাল বাবুকে দায়িত্ব দেওয়া হয়। এরপরই পরিচালকের পদ থেকেও সরে দাঁড়ান আমজাদ হোসেন।

তবে ঠিক কী কারণে তাকে সরানো হয়েছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে সহকারী কমিশনার (ভূমি)-এর প্রতি খোলা চিঠি

error:

পদত্যাগ করলেন বিসিবির পরিচালক আমজাদ হোসেন

আপডেট সময় ১০:৪১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬