ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১ Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

লাখাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চারজন সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার বামৈ পূর্ব গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

থানা সূত্রে জানা গেছে, লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) আবু কাউছার এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ বামৈ পূর্ব গ্রামে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— বামৈ গ্রামের সবুর মিয়ার ছেলে জীবন আহমেদ (২২), মৃত হিরাই মিয়ার ছেলে আমিন মিয়া (২৪), নবী হোসেনের ছেলে আবুল কাশেম (২৫) এবং মালু মিয়ার ছেলে আশিকুল ইসলাম।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হক জানান, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হলে আদালত শুনানি শেষে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১

error:

লাখাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

আপডেট সময় ১২:১৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬