ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

সংসদ অধিবেশন উপলক্ষে বিএনপির এমপিদের প্রশিক্ষণ শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বিএনপি। রাজধানীর গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান, সংসদনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

কর্মশালার শুরুতে তারেক রহমান বক্তব্য দেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ ও এ জেড এম জাহিদ হোসেনসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। কর্মশালায় বিএনপি চেয়ারম্যানের কন্যা জাইমা রহমানও উপস্থিত ছিলেন।

কর্মশালায় অংশ নেওয়া নেতারা জানান, সংসদের কার্যপ্রণালি, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট-সংক্রান্ত নথি বিশ্লেষণ এবং সংসদীয় কমিটিগুলোর কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নতুন নির্বাচিত সংসদ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। অভিজ্ঞ সাংসদরা তাদের অভিজ্ঞতা নতুনদের সঙ্গে ভাগ করে নেবেন।

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন। সংসদ অধিবেশনকে সামনে রেখে নতুন ও পুরোনো সাংসদদের প্রস্তুত করতেই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিএনপি।

দুই দিনের এই কর্মশালায় প্রথম দিনে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেন। পরবর্তী পর্বগুলোতে বিভিন্ন বিভাগের সংসদ সদস্যরা অংশগ্রহণ করবেন। কর্মশালায় সংসদ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও প্রবীণ সাংসদরা সংসদের কার্যক্রমে সাংসদদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে দিকনির্দেশনা দেবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যার মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদে এসেছেন। ফলে নতুন সাংসদদের সংসদীয় বিধিবিধান ও কার্যপ্রণালি সম্পর্কে ধারণা দিতে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, কর্মশালায় কীভাবে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করতে হয়, বিল প্রণয়ন ও পর্যালোচনা করে আলোচনায় অংশ নেওয়া, নির্বাচনী এলাকার সমস্যা সংসদে তুলে ধরা, রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা এবং সংসদ অধিবেশনে উপস্থিতি নিশ্চিত করার বিষয়েও নির্দেশনা দেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

সংসদ অধিবেশন উপলক্ষে বিএনপির এমপিদের প্রশিক্ষণ শুরু

আপডেট সময় ০৯:৫৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬