ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল আদাঐর সালমান ট্রেডার্স একাদশ Logo ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর পদবি পরিবর্তন, দফাদার হলেন ‘গ্রাম পুলিশ প্রধান’ Logo জামালপুরে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ, দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা Logo এসআরবির মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ Logo জামালপুরে মোবাইল কোর্টের অভিযান, তিন মামলায় ৬ হাজার ২০০ টাকা জরিমানা Logo মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কারে যুবকদের নিয়ে মাঠে নামলেন রহিম মিয়া Logo মাধবপুর-চুনারুঘাটের ৫ চা বাগানে ৯ দিন রেশন বন্ধ, ৩ হাজার ৪০০ শ্রমিককে ১৭ টন চাল দিলেন শাফকাত Logo মাধবপুরে ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা-মেহেদীসহ কাভার্ড ভ্যান জব্দ Logo লাখাইয়ে সালিশের টাকা দিতে গিয়ে যুবককে মারধরের অভিযোগ, ছিনিয়ে নেওয়ার দাবি ২ লাখ টাকা Logo সৌরবিদ্যুৎ স্থাপন ও সরকারি ক্রয় আইন সংশোধনে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

সৌদি আরবে প্রিন্স সুলতান এয়ার বেস লক্ষ্য করে ছোড়া ৩ ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত

Oplus_16908288

বাংলার খবর ডেস্ক

সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেস লক্ষ্য করে ছোড়া তিনটি ব্যালিস্টিক মিসাইল সফলভাবে প্রতিহত করেছে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ইউনিট দ্রুত ব্যবস্থা নিয়ে মিসাইলগুলো মাঝ আকাশেই ধ্বংস করে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, অজ্ঞাত দিক থেকে ছোড়া এসব ব্যালিস্টিক মিসাইল রাজধানী রিয়াদের দক্ষিণাঞ্চলে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা প্রিন্স সুলতান এয়ার বেসকে লক্ষ্য করে উৎক্ষেপণ করা হয়েছিল। তবে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সেগুলো শনাক্ত করে এবং সফলভাবে প্রতিহত করে।

এ ঘটনায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিস্থিতি পর্যবেক্ষণে সৌদি সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আকাশ প্রতিরক্ষা ইউনিট ২৪ ঘণ্টা নজরদারি অব্যাহত রেখেছে।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল আদাঐর সালমান ট্রেডার্স একাদশ

error:

সৌদি আরবে প্রিন্স সুলতান এয়ার বেস লক্ষ্য করে ছোড়া ৩ ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত

আপডেট সময় ০৫:৫৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬