ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

আমরা অবহেলিত মানুষের মুখে হাসি ফুটাতে চাই — সৈয়দ ইশতিয়াক আহমেদ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

সায়হাম গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেছেন, “আমরা অবহেলিত মানুষের মুখে হাসি ফুটাতে চাই। মানুষের সুখ–দুঃখের সঙ্গী হয়ে পাশে থাকাই আমাদের প্রধান লক্ষ্য।”

বুধবার সকালে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস. এম. ফয়সল-এর উদ্যোগে এবং ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদের সার্বিক তত্ত্বাবধানে চুনারুঘাট উপজেলা-র আহম্মদাবাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাধবপুর-চুনারুঘাটের মানুষ বিএনপি প্রার্থী সৈয়দ মো. ফয়সলকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এজন্য আমরা জনগণের কাছে কৃতজ্ঞ। জনগণের এই ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। পবিত্র রমজান মাসে ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে মাধবপুর, চুনারুঘাট ও নাসিরনগর উপজেলায় প্রায় ৪৫ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, রমজান আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। এই মাসে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যখন কোনো অভাবী পরিবারের মুখে হাসি দেখি, তখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসানসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। তারা বলেন, সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং সামাজিক সম্প্রীতি জোরদার করে।

ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, ছোলা, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

আমরা অবহেলিত মানুষের মুখে হাসি ফুটাতে চাই — সৈয়দ ইশতিয়াক আহমেদ

আপডেট সময় ০২:৪৭:২১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬