ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদ সদস্যের চিঠি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবাধে মাদক প্রবেশের অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান।

সংসদ সদস্যের ঘনিষ্ঠজন ও জেলা বিএনপির এক নেতা বিষয়টি নিশ্চিত করে জানান, নিজ সংসদীয় এলাকায় মাদক নির্মূলে তিনি জিরো টলারেন্স নীতিতে অবস্থান নিয়েছেন। নির্বাচনের আগেও তিনি বিভিন্ন পর্যায়ে এ বিষয়ে আলোচনা ও উদ্যোগ নিয়েছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে সংসদ সদস্য উল্লেখ করেন, বিগত সরকারের আমল থেকে কসবা উপজেলার বায়েক ও কায়েমপুর ইউনিয়ন এবং আখাউড়া উপজেলার মনিয়ন্দ, মোগড়া, দক্ষিণ ও উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চোরাই পথ দিয়ে সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে ভারত থেকে প্রতিদিন গাঁজা, ফেন্সিডিল ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশে প্রবেশ করছে। এসব মাদক সড়ক ও রেলপথে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে আরও বলা হয়, সীমান্ত এলাকার কিছু চিহ্নিত চোরাকারবারি এই মাদক চোরাচালানের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর হস্তক্ষেপ কামনা করেন সংসদ সদস্য।

এদিকে কসবা ও আখাউড়া উপজেলায় অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলনের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ বিষয়ে পৃথক চিঠিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

বিশেষ করে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নে রাতের আঁধারে অবাধে বালু উত্তোলনের ফলে স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শন, ফসলি জমির উৎপাদনক্ষমতা হ্রাস এবং নদীতীরবর্তী বাঁধ ভেঙে বাড়িঘর ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি চিঠিতে তুলে ধরা হয়।

অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত অভিযান পরিচালনা করে জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদ সদস্যের চিঠি

আপডেট সময় ০৯:০১:০৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬