ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ Logo চুনারুঘাটে সিলিকা বালু পাচারের সময় আটক ১, দুই মাসের কারাদণ্ড Logo নব দিগন্ত ক্লাবের নতুন কমিটি গঠন Logo মাধবপুরে মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক সমাবেশ

মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

Oplus_16908288

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালীগঞ্জ বাজারে চুরির অভিযোগে এক যুবককে প্রকাশ্যে অপদস্থ করার ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, মোবাইল চুরির সন্দেহে স্থানীয়রা এক যুবককে আটক করে তার মাথার চুল ন্যাড়া করে দেন এবং মাথায় আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে নকশা আঁকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কালীগঞ্জ বাজারের এক ব্যবসায়ীর মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করা হয়। পরে কয়েকজন তাকে আটক করে বাজার এলাকায় নিয়ে আসেন। একপর্যায়ে তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয় এবং মাথার ওপর আর্জেন্টিনার পতাকার নকশা আঁকা হয়।

ঘটনার সময় সেখানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। পরে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

স্থানীয় সচেতন মহলের দাবি, কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। তারা এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, অপরাধ দমনে জনসচেতনতা গুরুত্বপূর্ণ হলেও বিচার ও শাস্তি দেওয়ার দায়িত্ব আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর। কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলে তাকে পুলিশের কাছে সোপর্দ করতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও জানান, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান

মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

আপডেট সময় ০৬:৫৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬