ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ Logo স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল অকেজো, কাজে আসছে না বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা Logo বৃন্দাবন চা বাগানে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ Logo চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘কারাম উৎসব’ সম্পন্ন Logo লাখাইয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণে চেয়ারম্যান প্রার্থী আব্দুল রকিব

সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত হতে না পারলেই শাস্তি

অফিসে উপস্থিতি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়-এর আইন ও বিচার বিভাগ। কর্মদিবসে সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত না হলে অথবা নির্ধারিত সময়ের আগে বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ করলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৫ থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। অফিস আদেশে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর বিধান অনুসরণ করে দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

আদেশে বলা হয়, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা, অফিস সময়ের আগে দপ্তর ত্যাগ করা কিংবা বিলম্বে অফিসে উপস্থিত হওয়া—এসব আচরণ অফিস শৃঙ্খলার পরিপন্থি এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, সব কর্মকর্তা ও কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। অফিস সময় শেষ হওয়ার আগে কেউ দপ্তর ত্যাগ করতে পারবেন না। অফিস চলাকালীন দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে নিজ নিজ অনুবিভাগের প্রধানের অনুমতি নিতে হবে। পাশাপাশি ‘অফিস ত্যাগের রেজিস্ট্রার’-এ এন্ট্রি এবং ডিজিটাল হাজিরা প্রদান বাধ্যতামূলক করা হয়েছে।

নির্দেশনা অমান্য করলে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

error:

সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত হতে না পারলেই শাস্তি

আপডেট সময় ০৫:৩০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬