ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-নোহা মুখোমুখি সংঘর্ষ: চালক গুরুতর আহত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি কনক্রিটবাহী ট্রাক ও নোহা প্রাইভেটকারের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার সুশান পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে নোহা গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দ্রুতগতিতে আসা একটি কনক্রিটবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা নোহা গাড়িটির সামনের অংশে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং উইন্ডশিল্ড ভেঙে চুরমার হয়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত চালককে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এই ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি দেখা দেয়।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তারা কাজ করছে এবং ঘাতক ট্রাকটিকে জব্দ করার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-নোহা মুখোমুখি সংঘর্ষ: চালক গুরুতর আহত

আপডেট সময় ০৪:৫৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬