ঢাকা ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ Logo মাধবপুরে কমিউনিটি আই কর্নারে মিলছে না কাঙ্ক্ষিত চোখের সেবা Logo লাখাইয়ে বিষপানে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo Logo চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার Logo লাখাইয়ে ডিসি রোড থেকে বাজার পর্যন্ত সড়ক বেহাল, চরম ভোগান্তিতে এলাকাবাসী Logo লাখাইয়ে ৫০ শয্যার হাসপাতালে বেড-জনবল সংকট, ফ্লোরে গাদাগাদি করে চিকিৎসা Logo লাখাইয়ে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আহত, ট্রাক্টরসহ দুই যান জব্দ Logo নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলার উদ্বোধন Logo ইউপি উন্নয়ন প্রকল্পে ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বিশেষ বরাদ্দ

পুলিশে জরুরিভিত্তিতে ২৭০১ কনস্টেবল নিয়োগ করা হবে

পুলিশ বাহিনীতে জরুরি ভিত্তিতে দুই হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, খুব দ্রুত সময়ের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, পুলিশের সব পর্যায়েই বর্তমানে জনবলের ঘাটতি রয়েছে। সেই ঘাটতি পূরণে খালি পদে জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে পরিচালনাই সরকারের প্রধান লক্ষ্য।

এ সময় তিনি জানান, বিগত সরকারের সময় যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, সেগুলো পুনরায় যাচাই করা হবে। লাইসেন্সগুলো যথাযথ প্রক্রিয়ায় দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।

তিনি বলেন, যাঁরা লাইসেন্স পেয়েছেন, তাঁরা আদৌ যোগ্য কিনা তা যাচাই করা হবে। রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া লাইসেন্স বাতিল করা হবে এবং এসব লাইসেন্সের আওতায় থাকা অস্ত্রের অনুমতিও বাতিল করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, এসব কার্যক্রম দ্রুত সময়ের মধ্যেই সম্পন্ন করা সম্ভব হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

error:

পুলিশে জরুরিভিত্তিতে ২৭০১ কনস্টেবল নিয়োগ করা হবে

আপডেট সময় ০৯:০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬