ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জন্য এসেছে বড় সুখবর। আসন্ন ঈদুল ফিতর থেকেই তারা শতভাগ উৎসব ভাতা বা বোনাস পেতে পারেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ বিষয়ে নীতিগত আলোচনা চলছে এবং খুব শিগগিরই সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। রমজানের ঈদ থেকেই শতভাগ বোনাস কার্যকর হওয়ার সম্ভাবনাও রয়েছে।

এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানান, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পান, যা বাড়িয়ে শতভাগ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এটি কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি।

জানা গেছে, নীতিমালায় শতভাগ উৎসব ভাতা অন্তর্ভুক্ত করতে হলে অর্থ মন্ত্রণালয়-এর অনুমোদন প্রয়োজন হবে। এ কারণে প্রক্রিয়াটি সম্পন্ন করতে কিছুটা সময় লাগতে পারে।

বর্তমান ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০০৪’ অনুযায়ী শিক্ষকরা এক মাসের মূল বেতনের ২৫ শতাংশ এবং কর্মচারীরা ৫০ শতাংশ বোনাস পান। এই বৈষম্য নিরসনের দাবিতে দীর্ঘদিন ধরে শিক্ষকরা আন্দোলন করে আসছেন।

পরবর্তীতে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১’ জারির পর শতভাগ উৎসব ভাতা দেওয়ার বিষয়টি আলোচনায় আসে। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নীতিমালার সংশ্লিষ্ট অনুচ্ছেদে সরকার নির্ধারিত জাতীয় বেতন স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন ও ভাতা নির্ধারণের নির্দেশনা রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

আপডেট সময় ০৭:৩৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬