ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ

লাখাই প্রতিনিধি :

হবিগঞ্জের লাখাই উপজেলার পশ্চিম রুহিতুনশী গ্রামে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক গৃহবধূর ওপর হামলা, ঘরবাড়ি ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোছা. আরুফা আক্তার বাদী হয়ে চারজনকে আসামি করে লাখাই থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

মামলার আসামিরা হলেন রুহিতুনশী গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৪০), দীন ইসলাম (৫২), সফিকুল ইসলাম (২৮) এবং দীন ইসলামের স্ত্রী শিউলি আক্তার (৪০)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।

এজাহার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে আরুফা আক্তারের স্বামী রফিক মিয়ার কাছ থেকে তাঁর ভাসুর দীন ইসলাম ৪০ হাজার টাকা ধার নেন। সম্প্রতি সেই টাকা ফেরত চাইলে দীন ইসলাম তা অস্বীকার করেন। এ নিয়ে বিরোধের জেরে গত ৮ জুন সন্ধ্যায় স্বামী বাড়িতে না থাকার সুযোগে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আরুফা আক্তারের বসতঘরে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে আরুফা আক্তারকে মারধর করে গুরুতর আহত করেন। একপর্যায়ে ঘরের ট্রাঙ্ক ভেঙে ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য রাখা নগদ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যান। এছাড়া ঘরের গ্যাস সিলিন্ডার ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় আরুফা আক্তারকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারটি নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও আইনি ব্যবস্থার দাবি জানিয়েছে।

তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ

আপডেট সময় ১১:৩০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬