ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ২০ কেজি গাঁজা ও ২৭০ বোতল ইস্কফ উদ্ধার Logo নাসিরনগরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন Logo কৃষ্ণপুর গণহত্যার ৫৫ বছর আজ, কি ঘটেছিল সেদিন? Logo আজ কৃষ্ণপুর গণহত্যা দিবস: লাখাইয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন Logo ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ৫ কোটিই পানিতে Logo লাখাইয়ের বুল্লা বাজারে যত্রতত্র ময়লার স্তূপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি Logo মাধবপুরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo মাধবপুরে অবৈধ মাটি-বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার-পাইপ ধ্বংস Logo ঐতিহ্যের টানে মুখর লাখাইয়ের বুল্লা বাজারের শুটকি-শীদলের হাট Logo মশাদিয়ায় খালের ওপর কালভার্ট না থাকায় দুর্ভোগে ১৮ পরিবারসহ শত শত মানুষ

লাখাইয়ে রমজানের প্রথম দিনে ইউএনও’র বাজার পরিদর্শন

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

পবিত্র রমজান মাসের প্রথম দিনেই লাখাই উপজেলার বিভিন্ন হাটবাজারে বাজার মনিটরিং ও জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।

দিনব্যাপী পরিচালিত এই অভিযানে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার পরিদর্শন করা হয়। এ সময় ইউএনও ব্যবসায়ীদের গুদামে পণ্যের মজুদ ও বিক্রয়মূল্য যাচাই করেন। পাশাপাশি প্রতিটি দোকানে ক্রেতাদের সুবিধার্থে দৃশ্যমান স্থানে পণ্যের সঠিক মূল্য তালিকা টাঙিয়ে রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

বাজার পরিদর্শনকালে ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম বলেন, রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে বাজার তদারকি কার্যক্রম শুরু করা হয়েছে। প্রথম দিন হিসেবে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে, যাতে কেউ কৃত্রিম সংকট তৈরি করে বা অতিরিক্ত মুনাফার আশায় পণ্যের দাম না বাড়ায়। জনস্বার্থে পুরো রমজান মাসজুড়ে এই ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযান চলাকালে ইউএনও’র সঙ্গে উপস্থিত ছিলেন লাখাই থানার এসআই প্রণয় কুমার সরকার, পুলিশ সদস্য এবং আনসার বাহিনীর একটি চৌকস দল। প্রশাসনের এমন তৎপরতায় সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ২০ কেজি গাঁজা ও ২৭০ বোতল ইস্কফ উদ্ধার

error:

লাখাইয়ে রমজানের প্রথম দিনে ইউএনও’র বাজার পরিদর্শন

আপডেট সময় ১২:১০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬